নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর কমলো

আমাদের বসুন্ধরা প্রতিবেদক : মূসক হার কমানো এবং উৎপাদনশীল খাতের কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে ১ শতাংশে নামানোর প্রস্তাব দিয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)।
এ ছাড়া আগামী বছর থেকে ভ্যাট রিটার্ন সম্পূর্ণ অনলাইনে করার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকারী বিদেশি কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের এই সংগঠন ফিকি।
আলোচনায় কর, শুল্ক ও মূসক হ্রাসের জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরে ফিকি।
সভায় ফরেন চেম্বারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী।
রূপালী চৌধুরী বলেন, আমরা করজাল সম্প্রসারণের কথা বলেছি এবং কার্যকর করহার কমানোর কথা বলেছি।
কোভিডের পর যুদ্ধ শুরু হয়েছে, এতে ডলারের দাম ৮৬ টাকা থেকে ১২২ টাকায় উঠে গেছে। এর ফলে কিছু খাতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
তাই সামষ্টিক অর্থনীতির বিষয়গুলো খেয়াল রাখা উচিত।
ফরেন চেম্বারের পরামর্শক স্নেহাশীষ বড়–য়া বলেন, ভিয়েতনামে করপোরেট করহার ২০ শতাংশ, ইন্দোনেশিয়ায় ২২ শতাংশ। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থাভুক্ত দেশগুলোতেও এই হার ২০ শতাংশ। কিন্তু বাংলাদেশে এটি সাড়ে ২৭ শতাংশ। তাহলে বিদেশি বিনিয়োগকারীরা কেন বাংলাদেশে আসবে? জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, এই দেশগুলোর কর আদায়ের ধারা আমাদের এখানে নেই।
তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে করপোরেট করহারের পার্থক্য সাড়ে ৭ শতাংশ। এটি কমানোর দাবি উঠলে এনবিআর চেয়ারম্যান বলেন, এটি আরও বাড়বে কি না, তা আমি বিবেচনা করছি।
গাড়ির লাইসেন্স ও মূসক রিটার্নসহ বিভিন্ন ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের নথি বাধ্যতামূলক করার প্রস্তাব দেন ফিকির সহসভাপতি মোহাম্মদ ইকবাল চৌধুরী।
তিনি বলেন, আমাদের চেম্বার থেকে ২২টি খাতে মোট রাজস্বের প্রায় ৩০ শতাংশ আসে।
জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, বাজার হিস্যা অনুযায়ী কোন খাত কত রাজস্ব দিচ্ছে, এমন কোনো গবেষণা আমাদের নেই।
ফরেন চেম্বারের পরিচালক এবং বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর রুবাবা দৌলা বলেন, বৈশ্বিক কারণে সবাই এখন বিনিয়োগ বিষয়ে সতর্ক। জ্বালানিসংকটের কারণে আমরা অভিঘাত সহ্য করছি। যদি আবার করের ক্ষেত্রে কোনো অভিঘাত আসে, তাহলে এটি দ্বিতীয় অভিঘাত হবে। এছাড়া একটি ডেটাবেজ তৈরিতে এখন ৬৯ শতাংশ কর দিতে হয়।
মোবাইল অপারেটর রবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, সিমকার্ড বদলের ক্ষেত্রে নতুন সিমের মতো কর ধার্য করা ঠিক নয়। এটি কমানোর প্রস্তাব করছি।
জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ৫০ বছর ধরে কাকে কত ছাড় দেওয়া হয়েছে, তার ফলাফল কী, তা নিয়ে কোনো গবেষণা নেই। কর্মসংস্থান বা যেসব কারণে করছাড় দেওয়া হয়েছে, সেই উদ্দেশ্য কতটা অর্জিত হয়েছে, তা যাচাই করা প্রয়োজন।

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রংপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছায় জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে সম্মাননা

পিরোজপুরে ডাকাতির চেষ্টা; বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১, আহত ২

সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

জ্বালানির চড়া মূল্য: জনজীবনে কি তবে এক মহাদুর্যোগের হাতছানি?

গোবিন্দগঞ্জে ডিজেলের অনুমোদন নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কৃষকদের ভোগান্তি

রংপুর মহানগর ও জেলায় ৩ লক্ষ ৩৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে

১০

তামাক চাষে হতাশ কিশোরগঞ্জের চাষীরা, ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ

১১

গঙ্গাচড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১২

মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড

১৩

গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়নে মাননীয় আইনমন্ত্রীর আকস্মিক সফর, উদ্বেলিত এলাকাবাসী

১৪

তথ্য ও সম্প্রচার খাতে আলোর দিশারি সচিব বেগম মাহবুবা ফারজানা

১৫

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান পীরজাদা এস. এম. রুহুল আমীন

১৬

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

১৭

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

১৮

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

১৯

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

২০
০৭ এপ্রিল ২০২৬

কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর কমলো

www.amaderbashundhara.com|
Amaderbasundara