কালামানিক দেব, গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান মহোদয় এক আকস্মিক সফরে শালমারা ইউনিয়নের নিয়ামতের বাইগুনী গ্রামে উপস্থিত হয়েছেন।
১৯ মার্চ আজ বিকেলে তিনি ওই গ্রামের অত্যন্ত পরিচিত মুখ শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মন্ত্রী মহোদয় বিশ্ববিদ্যালয় জীবনের প্রিয় বন্ধু ছানা মিয়ার বাড়িতে উপস্থিত হলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় মাননীয় মন্ত্রীর এই সাধারণ ও নিরহংকারী আগমনে গ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কোনো পূর্বনির্ধারিত আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি সাধারণ মানুষের মাঝে মিশে যান এবং ছানা মিয়ার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। তবে মন্ত্রীর সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ করার এই শৈলী উপস্থিত সবার নজর কেড়েছে।
গ্রামবাসীর মতে, সরকারের একজন উচ্চপদস্থ ব্যক্তির এভাবে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ঘরে আসা বিরল এবং এটি সাধারণ মানুষের প্রতি তাঁর ভালোবাসারই বহিঃপ্রকাশ।
এ সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল হক জাহিদ, সালমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান রানা,ফরিদুল ইসলাম,প্রভাষক আসাদ সহ ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন