মোঃ মনির হোসেন ঝালকাঠি
১৩ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ ঝালকাঠিতে আসছেন সংরক্ষিত নারী আসনের এমপি জীবা আমিনা খান 

ঝালকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান নারী সংরক্ষিত আসনের এমপি জীবা আমিনা খান সংসার সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম ঝালকাঠিতে সফর।

তার সফরকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসহ উদ্দীপনা দেখা দিয়েছে।

সংসদ সদস্য জীবা আমিনা খানের বাবা  ব্যারিস্টার আখতার উদ্দিন আহমদ ১৯৩০ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বাকেরগঞ্জ জেলার ঝালকাঠি থানার নবগ্রামে জন্মগ্রহণ করেন। সরকারি ব্রজমোহন কলেজ থেকে স্নাতক সম্মান লাভের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে ১৯৫২ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর অর্জন করেন ও পাকিস্তান গণপরিষদের সদস্য হন, সদস্য হওয়ার বছর থেকে ১৯৫৪ সালে আইনে স্নাতকোত্তর লাভ করা পর্যন্ত সময়কালে তিনি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৫২ সালে মুসলিম ছাত্রলীগের সভাপতি থাকাকালীন তিনি ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৫৮ সালে তিনি ব্রিটেনের Lincoln Inn থেকে ব্যারিস্টার হয়ে দেশে ফিরে এসে ঢাকা সুপ্রিমকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। তিনি বাকেরগঞ্জ-৪ এর প্রতিনিধিত্বকারী পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদের সদস্য( Member of NATIONAL ASSEMBLY) ছিলেন। তিনি পূর্ব পাকিস্তান সরকারের মন্ত্রিসভায় শিল্প,বাণিজ্য ও আইন মন্ত্রী ছিলেন। পরবর্তীতে তিনি সৌদি বাদশা শাহ ফয়সালের আমন্ত্রণে সৌদি আরবের ডিফেন্স মিনিস্ট্রির আইন উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন।

জীবা আমিনা খান কেন্দ্রীয় জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি। বিএনপি কর্তৃক মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী ( ৩১২ ) আসনে এমপি নির্বাচিত হয়েছেন।

এমপি নির্বাচিত হয়ে ১৪ ই মে ঝালকাঠিতে প্রথম সফর । সন্ধ্যা ৭ টায় ঝালকাঠি সার্কিট হাউজে জেলা বিএনপির পরিবারের সকল  শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ করবেন।

জীবা আমিনা খান এমপির আগমন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সকল বিএনপি নেতৃবৃন্দকে সার্কিট হাউজে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. জিয়াউদ্দিন হায়দারের দূরদর্শী নেতৃত্বে বদলে যাচ্ছে ঝালকাঠি ও বরিশাল

সাবেক মন্ত্রীর এপিএস হিল্টন চক্রের নিয়ন্ত্রণে চলছে টেন্ডার বাণিজ্য, অভিযোগ ঠিকাদারদের

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

ফুলের শুভেচ্ছায় সিক্ত এসএসপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এর নতুন পরিচালনা কমিটি অনুমোদন

দেশে ফিরছেন জাতীয় দৈনিক আমাদের বসুন্ধরা’র মালদ্বীপ প্রতিনিধি মো. আবু জাহের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে শ্রীপুরে বিএনপির নেতাকর্মীদের ঢল

আবাসন খাতের সংকটে নতুন আশার আলো ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট

মালদ্বীপ মালেতে এক অভিজাত খাবার হোটেল বিরানি মহলের যাত্রা শুরু আজ থেকে

সৌর বিদ্যুতে বদলে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ

১০

ঝালকাঠি পৌর এলাকার ৯ টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন করা হবে -বললেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন

১১

বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যকর বার্ধক্য নিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরলেন ড. জিয়াউদ্দিন হায়দার

১২

দিনাজপুরে চক্ষু হাসপাতালে দালালদের খপ্পরে দিশেহারা রুগি

১৩

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক র‌্যালী

১৪

নড়াইলে জামিনে মুক্ত হয়েই ভুক্তভোগী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

১৫

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৬

ঢাকার মুগদার মান্ডা লাশের সাত টুকরা উদ্ধার

১৭

“স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের কর্মিদের পছন্দের তালিকায় নজরুল ইসলাম এগিয়ে”

১৮

এসএসপি নির্বাচন সম্পন্ন: সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ

১৯

শ্রীপুরে মধ্যরাতে ঘর ছেড়েছিলেন কবির হোসেন, সকালে মিলল গাছের ডালে ঝুলন্ত মরদেহ

২০
১৩ মে ২০২৬

আজ ঝালকাঠিতে আসছেন সংরক্ষিত নারী আসনের এমপি জীবা আমিনা খান 

www.amaderbashundhara.com|
Amaderbasundara