নিউজ ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এসএসপি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী গোলাম ফারুক মজনু

বিশেষ প্রতিনিধি: সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬ উপলক্ষে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাংবাদিক মো. গোলাম ফারুক মজনু। তার প্রার্থিতা ঘিরে ইতোমধ্যেই সংগঠনের ভেতরে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে। মো. গোলাম ফারুক মজনু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি এসএসপির প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বর্তমানে তিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তিনি এশিয়ান এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ট্র্যাব)-এর সহ-সভাপতি এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব প্ল্যাটফর্মে তিনি গণমাধ্যম, এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি ‘বিপ্লবী জনতা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অগ্রগামী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্বে রয়েছেন। তার নেতৃত্বে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি এশিয়ার ২৭টি দেশে গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার, কর্মশালা ও সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে অংশগ্রহণ করেছেন। এসব অভিজ্ঞতা তাকে একজন আন্তর্জাতিক মানের সাংবাদিক ও সংগঠক হিসেবে পরিচিতি দিয়েছে। সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, অধিকার রক্ষা এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করতে আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। আমি চাই এসএসপিকে একটি আধুনিক, শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে।’ তিনি আরও জানান, নির্বাচিত হলে সদস্যদের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ, প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি এবং তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এসএসপি নির্বাচনে তার প্রার্থিতা সংগঠনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমইটি কার্ড জটিলতায় থমকে গেল বিদেশযাত্রা : ইরাকগামী ৬০ জনসহ হাজারো কর্মীর স্বপ্ন ভঙ্গের আশঙ্কা

দৈনিক আমাদের বসুন্ধরা’র কার্ড ও ক্যালেন্ডার গ্রহণ করলেন কক্সবাজার জেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান

ঢাকা নার্সিং কলেজ পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার

সাংবাদিক আসাদকে আটক , শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ

শ্রীপুরের সাবেক মেয়র আলহাজ্ব আনিসুর রহমান আর নেই

মেধা, মানবতা ও ইসলামী মূল্যবোধের অনন্য প্রতীক: নড়াইলে চেম্বার শুরু করলেন ডাঃ সায়াদুল্লাহ হিমেল

মাধবপুর উপজেলার খড়কি গ্রামে এমপি এস এম ফয়সলের শান্তির বার্তা, স্থায়ী সমাধানে সকলকে ধৈর্য ধারন করার আহ্বান

লুটপাটের আখড়া প্রাণিসম্পদ অধিদপ্তর: টেন্ডার বাণিজ্যের অভিযোগের তীর সাবেক মন্ত্রীর এপিএস হিল্টন-ও পিডি আব্দুর রহিমের দিকে

উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -ড. জিয়াউদ্দিন হায়দারের

১০

লালমনিরহাট টেক্সটাইলে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে এখনও সক্রিয় ফ্যাসিস্ট অধ্যক্ষ রেজাউল

১১

নড়াইলে ১৩টি প্রদর্শনী পুকুর ও ৫টি বিল নার্সারির উপকরণ বিতরণ

১২

ঝালকাঠিতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক ইয়াবা উদ্ধার 

১৩

রাজাপুর ইউএনও সাথে সৌজন্যে সাক্ষাৎ ডাকবাংলো পরিদর্শন ও রাজাপুর প্রেসক্লাবের সাংবাদিক সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন জেলা পরিষদ প্রশাসক 

১৪

৫৩৬ জন প্রশিক্ষিত নার্সিং শিক্ষক গড়ে তুলেছে জাইকা’র সিবিএনএস-২ প্রকল্প

১৫

ড. জিয়াউদ্দিন হায়দারের দূরদর্শী নেতৃত্বে বদলে যাচ্ছে ঝালকাঠি ও বরিশাল

১৬

সাবেক মন্ত্রীর এপিএস হিল্টন চক্রের নিয়ন্ত্রণে চলছে টেন্ডার বাণিজ্য, অভিযোগ ঠিকাদারদের

১৭

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

১৮

ফুলের শুভেচ্ছায় সিক্ত এসএসপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

১৯

বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এর নতুন পরিচালনা কমিটি অনুমোদন

২০
২৩ এপ্রিল ২০২৬

এসএসপি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী গোলাম ফারুক মজনু

www.amaderbashundhara.com |
Amaderbasundara