নিউজ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দেশের তৃণমূল সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজা, ৭১ মিলনায়তন, সোবহানবাগে এ উপলক্ষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত, বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ এর অধ্যাপক ড. হামিদা খানম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, হেমাটোলজি বিভাগ এর সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ বি এম ইউনুস, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা এবং সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) এর প্রতিষ্ঠাতা সভাপতি, এস এম সামছুল আলম নিক্সন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ গোলাম ফারুক মজনু, সভাপতি, সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) এবং সম্পাদক ও প্রকাশক, দৈনিক বিপ্লবী জনতা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংবাদিক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সংগঠনের মুখপত্র মাসিক গণমাধ্যম এর সম্পাদক এবং অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন জুয়েল।
আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আর কে রিপন, সদস্য সচিব, অনুষ্ঠান উদযাপন কমিটি, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, এসএসপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক নিপা আক্তার। অনুষ্ঠানের বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি শাহ আলম শাহী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, মহানগরের সাধারণ সম্পাদক জানোয়ার খান এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, গণমাধ্যম ও সাংবাদিকতা একটি গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও মানুষের কথা তুলে ধরছেন। তাদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত সাংবাদিক পরিষদকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মধ্যে আনন্দের সৃষ্টি করে। প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের আগামী দিনের পথচলায় নতুন উদ্দীপনা ও প্রত্যয়ের বার্তা উঠে আসে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/1739" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিওতে তারেক–তাকাইচি আলোচনা: জাপানি পুঁজিকে ঢাকায় আসার আমন্ত্রণ

১

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

২

মাদক মামলার আসামি, কে এই রবিউল ইসলাম ওরফে মিঠু মুন্সি?

৩

নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে ফেনী সদর যুবদলের নিজাম পাটোয়ারী ও শাহাদাতকে অব্যাহতি

৪

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচি

৫

অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

৬

এসএসপি নেতা আবদুল মান্নানের বোনজামাই মোছুদের রহমানের ইন্তেকাল, সভাপতি-সম্পাদকের শোক

৭

ডিবি পুলিশের অভিযান : লৌহজংয়ে মালিরঅংক থেকে হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

৮

৪২৩ জনের কারাগারে ২১৬৪ বন্দী ধারণক্ষমতার পাঁচ গুণ, কারাগারে চরম চাপ

৯

একদিকে রাড্ডা অন্যদিকে সমবায় সমিতি মাঝখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন থমথমে অবস্থা মিরপুরে বিএনপির রাজনীতি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেন নীরব দায়ভার কার?

১০

ওসি জাহাঙ্গীর আলমের বিদায়ে শাহআলী এলাকাবাসীর উদ্বেগ: নেপথ্যে কি চাঁদাবাজ ও মাদকচক্রের ষড়যন্ত্র!

১১

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

১২

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

১৩

কেউ বলে মামলাবাজ কেউ বলে প্রতারক কে এই মিরপুরের হান্নান?

১৪

ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ

১৫

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

১৬

​১ গানে ১৬৩ মিলিয়নের অধিক ভিউয়ের মাইলফলক: উদযাপিত হলো শিশুশিল্পী সুরাইয়া আক্তার সাইফার ‘গোল্ডেন প্লে বাটন সেলিব্রেশন’

১৭

হেফাজতে নারী ব্যবসায়ীকে মারধর, উঠেছে নানা প্রশ্ন

১৮

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম 

১৯

চন্দ্রিমা মডেল টাউনে অনুমোদনহীন ১৮ তলা ভবন নীরব রাজউক

২০

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com