বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের আইনী স্বীকৃতি বা অনুমোদন না নিয়ে অবৈধভাবে ভেটেরিনারি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার অভিযোগে ঝিনাইদহের মুজিব চত্ত্বর সংলগ্ন এপেক্স ভেটেরিনারি মেডিকেল ইন্সটিটিউটে আজ ২৭ শে অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এর তত্ত্ববধানে ও প্রসিকিউটর উপজেলা প্রানিসম্পদ অফিসার ডা. মিনাক্ষী নাগ এর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম ও ভেটেরিনারি কাউন্সিল এর স্বীকৃতি বিহীন কার্যক্রম পরিচালনার দায়ে নগদ পঞ্চাশ হাজার (৫০,০০০/-) টাকা অর্থদন্ড প্রদান করা হয় একই সঙ্গে কাউন্সিলের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠান টি বন্ধ রাখার নির্দশ প্রদান করা হয়।
মন্তব্য করুন