নিউজ ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : পিরোজপুরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজের উদ্যোগ গ্রহণ করেছেন ডবজরংব জঁৎধষ উবাবষড়ঢ়সবহঃ ঋড়ঁহফধঃরড়হ। সংগঠনটির উদ্যোগে প্রায় ১০০ জন অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে পিরোজপুর সদর উপজেলার কলাখালী এলাকায় উইরাইজ রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় দরিদ্র মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কৃষিবিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন খান। চিকিৎসাসেবা প্রদান করেন সিভিল সার্জন অফিস পিরোজপুরের মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হাসান।
রক্তের গ্রুপ পরীক্ষা করার দায়িত্বে ছিলেন নিউ সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের আবুল হাসানসহ তার দল।
সভাপতিত্ব করেন ৪নং কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিস্টার। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির নির্বাহী সদস্য মফিজুর রহমান টিটু।
সেবাগ্রহীতাদের মধ্যে স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, আমি অনেক দিন ধরে অসুস্থ ছিলাম, কিন্তু টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি। আজ এখানে এসে ফ্রি চিকিৎসা আর ওষুধ পেয়ে অনেক উপকার হলো।
অন্য সেবাগ্রহীতা আব্দুল করিম বলেন, রক্তের গ্রুপ জানতাম না, এখানে এসে সেটাও পরীক্ষা করে জানতে পেরেছি। এমন উদ্যোগ আমাদের মতো গরিব মানুষের জন্য খুবই উপকারী।
সংগঠনটির স্বেচ্ছাসেবকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে পিরোজপুর সদরসহ জেলার অন্যান্য উপজেলায়ও উইরাইজ রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন মানবিক কার্যক্রম ও আবাসন প্রকল্প চলমান রয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কামাল খান তাঁর ব্যক্তিগত অর্থায়ন দিয়েই এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর লক্ষ্য ও উদ্দেশ্য, গ্রামের অসহায় মানুষ যেন অসহায়ত্বের বোঝা তাদের কাঁধে বয়ে না বেড়ায়। গ্রামীণ অসহায় জনগোষ্ঠীর মুখে খাদ্য তুলে দিয়ে, শিশুদের হাতে বই তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোই কামাল খানের সফলতা।

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
১৭ এপ্রিল ২০২৬

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

www.amaderbashundhara.com|
Amaderbasundara