নিউজ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রংপুর মহানগর ও জেলায় ৩ লক্ষ ৩৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে

মানিক চন্দ্র সাহা, রংপুর মহানগর প্রতিনিধিঃসোমবার ২০ এপ্রিল হতে ২০ মে ২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে। এতে রংপুর মহানগর ও জেলায় ৩ লক্ষ ৩৪ হাজার ৯৯৯ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশ এলাকায় ৭৮ হাজার ৬২৮ জন ও রংপুর জেলার রংপুর সদরসহ ৮ উপজেলায় ২ লক্ষ ৫৬ হাজার ৩৭১ জনের মাঝে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। রংপুর সিটি প্রশাসক ও রংপুর জেলা সিভিল সার্জন আলাদা-আলাদা সংবাদ সম্মেলন করে এসব তথ্য প্রদান করেন।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় রংপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে সংবাদ সম্মেলন করে সিটি প্রশাসক এড. মাহফুজ ইন নবী ডন বলেন, আগামীকাল সোমবার ২০ এপ্রিল হতে ২০ মে ২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৩৩ টি ওয়ার্ডে ২৮০ টি টিকাদান কেন্দ্রে সকাল ০৮টা হইতে বিকাল ০৪ টা পর্যন্ত মোট ১৪ দিন ক্যাম্পেইনের মাধ্যমে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এতে রংপুর সিটি কর্পোরেশ এলাকায় ৭৮ হাজার ৬২৮ জন ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে।
এ সময় সিটি প্রশাসক বলেন, হাম-রুবেলা ভ্যাকসিন গ্রহণের পর কোন সমস্যা দেখা দিলে অভিভাবকদের না ঘাবড়ে প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে পরামর্শ দেয়া হলো। এ ছাড়াও এ সংক্রান্ত সকল তথ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রংপুর সিভিল সার্জন, ডাঃ শাহীন সুলতানা (মোবাইল-০১৭০১-২৪৮১৮২), রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এবনে তাজ (মোবাইল- ০১৭১৬-৩০৭৩৭৩), রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ পলাশ কুমার রায় (মোবাইল- ০১৭৩৩-৩৯০০৯০), রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার, শাখা প্রধান মোঃ নাঈম-উল-হক (মোবাইল- ০১৭১৫-৭৭৩৩৫১)-কর্মকর্তাগণের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা যেতে পারে।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর ডিভিশনাল কনসালটেন্ট ডা. জুবায়ের আল মামুন, ডা. মাহামুদুর রহমান, রসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায় এবং স্বাস্থ্য শাখার প্রধান নাঈম উল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই দিন দুপুর ২ টায় রংপুর জেলা সিভিল সার্জন সভাকক্ষে রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা সংবাদ সম্মেলন করে বলেন, সোমবার ২০ এপ্রিল হতে ২০ মে ২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে এতে রংপুর সদরসহ রংপুর জেলার ৮ উপজেলায় মোট ২ লক্ষ ৫৬ হাজার ৩৭১ জনের মাঝে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে মোট ৩ জন করে সেবা দাতা থাকবেন।
এ সময় ডিপুটি সিভিল সার্জন ডা. ফিরোজ হাসান, মেডিকেল অফিসার ডা. মাহিনুর ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রংপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছায় জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে সম্মাননা

পিরোজপুরে ডাকাতির চেষ্টা; বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১, আহত ২

সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

জ্বালানির চড়া মূল্য: জনজীবনে কি তবে এক মহাদুর্যোগের হাতছানি?

গোবিন্দগঞ্জে ডিজেলের অনুমোদন নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কৃষকদের ভোগান্তি

রংপুর মহানগর ও জেলায় ৩ লক্ষ ৩৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে

১০

তামাক চাষে হতাশ কিশোরগঞ্জের চাষীরা, ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ

১১

গঙ্গাচড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১২

মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড

১৩

গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়নে মাননীয় আইনমন্ত্রীর আকস্মিক সফর, উদ্বেলিত এলাকাবাসী

১৪

তথ্য ও সম্প্রচার খাতে আলোর দিশারি সচিব বেগম মাহবুবা ফারজানা

১৫

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান পীরজাদা এস. এম. রুহুল আমীন

১৬

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

১৭

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

১৮

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

১৯

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

২০
১৯ এপ্রিল ২০২৬

রংপুর মহানগর ও জেলায় ৩ লক্ষ ৩৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে

www.amaderbashundhara.com|
Amaderbasundara