জ্যেষ্ঠ প্রতিবেদক : অন্তর্র্বতী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ ৭টি অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে পাস করা হয়েছে। এছাড়া ৩টি বিল আলোচনার জন্য রাখা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলগুলো উত্থাপন করেন। পরে বিলগুলো একে একে কণ্ঠভোটে দিলে পাস হয়।
এদিন আইনমন্ত্রী মোট ১০টি বিল সংসদে উত্থাপন করেন। এর মধ্যে ৭টি বিল পাস হলেও বাকি ৩টি বিল নিয়ে আপত্তি থাকায় সেগুলো অধিকতর আলোচনার জন্য রাখা হয়েছে। এছাড়া ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা (সংশোধন) বিল’ উত্থাপন করলে সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।
সংসদে উত্থাপনের পর যে ৭টি বিল পাস হয়েছে সেগুলো হলো-
১. ভোটার তালিকা (সংশোধন) আইন-২০২৬
২. রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২৬
৩. নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) আইন-২০২৬
৪. নির্বাচন কমিশন কর্মচারী (বিশেষ বিধান) সংশোধন আইন-২০২৬
মন্তব্য করুন