শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
১১ এপ্রিল ২০২৬, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী বাজারের ইজারা প্রদানকে কেন্দ্র করে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা শাহানূর সরকার।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় রাজাবাড়ী বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহানূর সরকার বলেন, তিনি রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা মরহুম সরাফত আলী সরকার দীর্ঘদিন রাজাবাড়ী ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত একজন সৎ ও ন্যায়নিষ্ঠ চেয়ারম্যান ছিলেন।

তিনি আরও বলেন, ছাত্রদল থেকে রাজনীতির পথচলা শুরু করে দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থনে রাজাবাড়ী ইউনিয়নসহ শ্রীপুর উপজেলায় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
শাহানূর সরকার অভিযোগ করেন, তাঁর জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অখ্যাত প্রিন্ট মিডিয়ায় মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। ইতোমধ্যে বিষয়টি দলের উচ্চপর্যায়ে অবহিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

বাজার ইজারা প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে রাজাবাড়ী বাজার ইজারার জন্য ১৪ জন অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত একজন দরদাতা দরপত্র জমা দেন। পরবর্তীতে সর্বোচ্চ দরদাতা হিসেবে সারোয়ার জামান (সেমু সরকার) ইজারা লাভ করেন, যা সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ায় এবং সরকারি নিয়ম মেনে সম্পন্ন হয়েছে।

তিনি দাবি করেন, ইজারাদার তাঁর বড় ভাই হলেও এ প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব খাটানো হয়নি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁকে জড়ানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

এ সময় তিনি বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে এবং তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এছাড়া তিনি গণমাধ্যমকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং রাজাবাড়ী ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
১১ এপ্রিল ২০২৬

শ্রীপুরে রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

www.amaderbashundhara.com|
Amaderbasundara