নিউজ ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু

বশির উদ্দিন মৃধা, ওমান থেকে : পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে ইরান ও ওমান আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনা শুরু করেছে। রোববার (৫ এপ্রিল) শুরু হওয়া এই বৈঠকটি বৈশ্বিক ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সামরিক পদক্ষেপের ডেডলাইনের ঠিক একদিন আগে এটি শুরু হওয়ায়।
প্রণালির দুই তীরে অবস্থিত এই দুই প্রতিবেশী দেশের উপ-মন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা বর্তমানে আলোচনায় অংশ নিচ্ছেন। ওমানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান লক্ষ্য হচ্ছে দ্রুত এই গুরুত্বপূর্ণ নৌপথটি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা।
ইরানের অবরোধের কারণে বর্তমানে কয়েক হাজার পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা পড়ে আছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের স্থবিরতা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক সক্ষমতা সীমিত হলেও ইরান এই প্রণালিকে একটি শক্তিশালী অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। ওমানের পক্ষ থেকে আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ভবিষ্যতে জাহাজ চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থার ওপর। পাশাপাশি সংঘাত নিরসনে একটি কার্যকর ও টেকসই প্রক্রিয়া (মেকানিজম) গড়ে তোলার বিষয়েও আলোচনা চলছে, যাতে ভবিষ্যতের যেকোনো উত্তেজনা দ্রুত প্রশমিত করা যায়।
ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকির মধ্যে এই কূটনৈতিক উদ্যোগকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং সম্ভাব্য সংঘাত এড়ানোর একটি শেষ মুহূর্তের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. জিয়াউদ্দিন হায়দারের দূরদর্শী নেতৃত্বে বদলে যাচ্ছে ঝালকাঠি ও বরিশাল

সাবেক মন্ত্রীর এপিএস হিল্টন চক্রের নিয়ন্ত্রণে চলছে টেন্ডার বাণিজ্য, অভিযোগ ঠিকাদারদের

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

ফুলের শুভেচ্ছায় সিক্ত এসএসপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এর নতুন পরিচালনা কমিটি অনুমোদন

দেশে ফিরছেন জাতীয় দৈনিক আমাদের বসুন্ধরা’র মালদ্বীপ প্রতিনিধি মো. আবু জাহের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে শ্রীপুরে বিএনপির নেতাকর্মীদের ঢল

আবাসন খাতের সংকটে নতুন আশার আলো ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট

মালদ্বীপ মালেতে এক অভিজাত খাবার হোটেল বিরানি মহলের যাত্রা শুরু আজ থেকে

সৌর বিদ্যুতে বদলে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ

১০

ঝালকাঠি পৌর এলাকার ৯ টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন করা হবে -বললেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন

১১

বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যকর বার্ধক্য নিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরলেন ড. জিয়াউদ্দিন হায়দার

১২

দিনাজপুরে চক্ষু হাসপাতালে দালালদের খপ্পরে দিশেহারা রুগি

১৩

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক র‌্যালী

১৪

নড়াইলে জামিনে মুক্ত হয়েই ভুক্তভোগী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

১৫

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৬

ঢাকার মুগদার মান্ডা লাশের সাত টুকরা উদ্ধার

১৭

“স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের কর্মিদের পছন্দের তালিকায় নজরুল ইসলাম এগিয়ে”

১৮

এসএসপি নির্বাচন সম্পন্ন: সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ

১৯

শ্রীপুরে মধ্যরাতে ঘর ছেড়েছিলেন কবির হোসেন, সকালে মিলল গাছের ডালে ঝুলন্ত মরদেহ

২০
০৬ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু

www.amaderbashundhara.com|
Amaderbasundara