শরিফুল ইসলাম
২ জুন ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ড. জিয়াউদ্দিন হায়দারের দূরদর্শী নেতৃত্বে বদলে যাচ্ছে ঝালকাঠি ও বরিশাল

একজন জনপ্রতিনিধি কিংবা দায়িত্বশীল রাষ্ট্রনায়কের প্রকৃত পরিচয় ফুটে ওঠে তার কর্মে, জনকল্যাণে তার আন্তরিকতায় এবং মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সক্ষমতায়। সেই বিবেচনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার আজ দক্ষিণাঞ্চলের মানুষের কাছে উন্নয়ন, আশা এবং আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
ঝালকাঠির ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে ড. জিয়াউদ্দিন হায়দারের ঐকান্তিক প্রচেষ্টায়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামের আধুনিকায়ন এবং অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় থাকবে স্টেডিয়ামের আধুনিকায়ন ও গ্যালারি সম্প্রসারণ, আন্তর্জাতিক মানের সুইমিংপুল, আধুনিক জিমনেসিয়াম এবং ইনডোর স্টেডিয়াম। বাস্তবায়িত হলে ঝালকাঠির তরুণরা আধুনিক প্রশিক্ষণের সুযোগ পাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা বিকাশের নতুন দ্বার উন্মোচিত হবে।
শুধু ক্রীড়া নয়, স্বাস্থ্যখাতেও সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন ড. জিয়াউদ্দিন হায়দার। সম্প্রতি তিনি বরিশাল শিশু হাসপাতাল পরিদর্শন করে দ্রুত হাসপাতালটি চালুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। দীর্ঘদিন ধরে অবকাঠামো নির্মিত থাকলেও কার্যক্রম শুরু না হওয়া হাসপাতালটি আগামী আগস্ট মাসেই চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
ড. জিয়াউদ্দিন হায়দারের এই উদ্যোগ বরিশাল বিভাগের লাখো শিশুর জন্য আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবার পথ খুলে দেবে। তাঁর তদারকি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় হাসপাতালটির জন্য প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম এবং সেবার কাঠামো প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে চলছে।
জনগণের কল্যাণে নিবেদিত এই মানুষটি বিশ্বাস করেন, উন্নত স্বাস্থ্যসেবা ও খেলাধুলার সুযোগ একটি জাতিকে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার। তাই একদিকে যেমন তিনি তরুণদের জন্য আধুনিক ক্রীড়া অবকাঠামো নিশ্চিত করতে কাজ করছেন, অন্যদিকে শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতেও সমানভাবে সচেষ্ট।
ঝালকাঠি ও বরিশালের সাধারণ মানুষের প্রত্যাশা, ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে এ অঞ্চলের উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান হবে। তাঁর নিরলস প্রচেষ্টা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং উন্নয়নমুখী কর্মপরিকল্পনা ইতোমধ্যে মানুষের হৃদয়ে গভীর আস্থা ও ভালোবাসার জায়গা তৈরি করেছে। জনগণের সেই আস্থা ধরে রেখে তিনি দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন ইতিহাস রচনা করবেন এমন প্রত্যাশাই এখন সর্বস্তরের মানুষের।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবেদন করেই ভবন নির্মাণের হিড়িক নিরব দর্শক রাজউক

মালদ্বীপ বি এন পি উদ্যোগে কর্মী সভা ও আলোচনা অনুষ্ঠান

কিডনিতে পাথরের অস্ত্রোপচারের আগে মঞ্জুর হোসেন ঈসার শারীরিক অবস্থার খোঁজ নিলেন এসএসপি নেতৃবৃন্দ

গণমাধ্যমের স্বাধীনতা ও গুণগত মান উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু

সরকারি শিশু পরিবার (বালিকা) ঘিরে ডিডি জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগের তীর। দেখার কেউ নেই?

নরসিংদীতে চাষ হচ্ছে বিদেশি  ফল রাম্বুটান 

কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের তিনবারের সফল চেয়ারম্যান আব্দুল মালেকের হাত ধরে এগিয়ে যাচ্ছে ইউনিয়নটি।

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

দিনাজপুরে যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী

রংপুরে ডিবির বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১০

চার মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এমপি মাসুদ সাঈদী

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ঝালকাঠি-২ আসনের রাজনীতি থেকে সংসদের আলোচনায় জীবা

১৩

পিডি আব্দুর রহিম ও হিল্টন এর নিয়ন্ত্রণে  প্রাণিসম্পদ অধিদপ্তর ! ঠিকাদারদের অভিযোগ দেখার কেউ নেই?

১৪

সম্মিলিত সাংবাদিক পরিষদের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

১৫

বিএমইটি কার্ড জটিলতায় থমকে গেল বিদেশযাত্রা : ইরাকগামী ৬০ জনসহ হাজারো কর্মীর স্বপ্ন ভঙ্গের আশঙ্কা

১৬

দৈনিক আমাদের বসুন্ধরা’র কার্ড ও ক্যালেন্ডার গ্রহণ করলেন কক্সবাজার জেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন

১৭

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান

১৮

ঢাকা নার্সিং কলেজ পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

সাংবাদিক আসাদকে আটক , শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ

২০
02 June 2026

ড. জিয়াউদ্দিন হায়দারের দূরদর্শী নেতৃত্বে বদলে যাচ্ছে ঝালকাঠি ও বরিশাল

www.amaderbashundhara.com |
Amaderbasundara