কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক এর সার্বিক তত্ত্বাবধানে আন্তরিক প্রচেষ্টায় সড়ক যোগাযোগ খাতে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ ও প্রায় কোটি টাকা ব্যয়ে ব্রীজ কালভার্ট সহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন কাজ প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সর্বমোট প্রায় ৩৫ কোটি টাকার সার্বিক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে।
খোঁজ খবর নিয়ে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে মাটির কাজ: ঘোগাদহ বাজার হতে ওয়াপদা বাঁধ রাস্তা (যা চলাচলের উপযোগি ছিল না) ও ঐতিহ্যবাহী সরকার পাড়া আমের তলের খাল (যেখানে লোকজনকে প্রায় হামাগুরি দিয়ে যাতায়াত করতে হত) ভরাট করে রাস্তা সংস্কারের মধ্য দিয়ে ঘোগাদহ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শুরু করা হয়। বিশ্ব খাদ্য সংস্থার অর্থায়নে এবং এনডিপি এর সহায়তায় চর রাউলিয়া ও খামার রসুলপুরের অসহায় মানুষের ৭৬টি ভিটা বাড়ি ২৪,৮৮,৮৭৮/= টাকা ব্যয়ে উঁচু করণসহ ঘোগাদহ বালিকা স্কুল মোড় হতে হাজির কুটি আমের তল পর্যন্ত ৫৬৭ মিটাররাস্তা ১২,০৪,২৭৯/= টাকা ব্যয়ে মাটি ভরাট ও সংস্কারের মধ্য দিয়ে সরকারের পাশাপাশি দাতা সংস্থা ও এনজিও কার্যক্রম শুরু করা হয়, (যা বিগত ৫ বছরে বন্ধ হয়ে গিয়েছিল)। ঘোগাদহ ইউনিয়নে রাস্তা পাকাকরণ: ১। ঘোগাদহ বাজার হতে বটতলা রাস্তা সংস্কার। (এমপি মহোদয়ের সহযোগিতায়) (কাজ চলমান) দৈর্ঘ্যঃ ২৩৬০ মিটার, বরাদ্দঃ ২,৩৬,৫৯,১৭৪/=টাকা, ২। ঘোগাদহ বাজার হতে ওয়াপদা বাঁধ রাস্তা এইচবিবি করণ। (এমপি ও উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায়) বরাদ্দঃ ৫৯,৭৮,৩৫০/= টাকা। ৩। মরাটারী আমিনুল মাস্টারের বাড়ি হতে মরাটারী ক্লিনিক হয়ে সোনালীর কুটি আহাদ আলীর বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করণ। (এমপি সাহেবের বিরোধিতা সত্বেও) (কাজ চলমান) দৈর্ঘ্যঃ ১২০০ মিটার, বরাদ্দঃ ১,৩০,৬৯,৪২১/= টাকা। ৪। চাঁন্দের খামার পাকা রাস্তা হতে নয়াগ্রাম ব্রীজ পর্যন্ত রাস্তা সংস্কার। দৈর্ঘ্যঃ ৫৩০ মিটার, বরাদ্দঃ ৪৪,৪৩,২৬৬/= টাকা। ৫। সোবনদহ নয়াগ্রাম ব্রীজ হতে কাঁচিচর বাজার হয়ে কামার পাড়া ভোগডাঙ্গা সীমানা পর্যন্ত রাস্তা পাকাকরণ। দৈর্ঘ্যঃ ১৫৩০ মিটার, বরাদ্দঃ ১,৭৮,৯১,৩২৮/= টাকা। ৬। সোবনদহ হতে লক্ষ্মির খামার ক্লিনিক এবং কেবলের ভিটা হতে চৈতার খামার ভোগডাঙ্গা সীমানা পর্যন্ত রাস্তা পাকা করণ। দৈর্ঘ্যঃ ১৮৯৩ মিটার, বরাদ্দঃ ২,১৯,৮৯,৩৩১/= টাকা। ৭। মরাটারী ক্লিনিক হতে উত্তর চাঁন্দের খামার আলহাজ্ব দুবত আলী মেম্বারের বাড়ির পাশ দিয়া কছর হাজীর বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করণ। দৈর্ঘ্যঃ ১২০০ মিটার, বরাদ্দঃ ১,৪২,৯৯,২৯৫/= টাকা। ৮। ঘোগাদহ বাজার হতে খামার ওয়াপদা বাঁধ গামী রাস্তা পাকা করণ। দৈর্ঘ্যঃ ৭২৪ মিটার, বরাদ্দঃ ৯৩,৫১,৮৮৮/= টাকা। ৯। গোপালের খামার ভকতের বাড়ি হতে সোনালীর কুটি মসজিদ হয়ে গোপালের খামার বকুলতলা পর্যন্ত রাস্তা পাকা করণ। দৈর্ঘ্যঃ ১৬৯০ মিটার, বরাদ্দঃ ২,০২,৬২,৯৮৩/= টাকা। ১০। কাঁচিচর বাজার হতে পশ্চিমে ভোগডাঙ্গা আব্দুল হক মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করণ। দৈর্ঘ্যঃ ১০০০ মিটার, বরাদ্দঃ ১,১২,৪৭,৪৫১/= টাকা। ১১। কামার হাইল্যা মসজিদ হতে কাতলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে খারুয়ার পাড় মসজিদ পর্যন্ত রাস্তা পাকা করণ। দৈর্ঘ্যঃ ৯০০ মিটার, বরাদ্দঃ ৯৫,৪০,৪৩৪/= টাকা। ১২। ঘোগাদহ বালিকা স্কুল হতে বটতলা হয়ে হাজির কুটি আমের তল পর্যন্ত রাস্তা এইচবিবি করণ। দৈর্ঘ্যঃ ৫৫০ মিটার, বরাদ্দঃ ২৮,৩১,৫৩৪/= টাকা। অর্থায়নে- বিশ্ব খাদ্য সংস্থা, সহযোগিতায়- আরডিআরএস বাংলাদেশ। ১৩। গুনের ভিটা আজগার ড্রেজারের বাড়ি হতে সরকার পাড়া রনজু মেম্বারের বাড়ির সামন দিয়া ভেলার ভিটা পাকা রাস্তা পর্যন্ত রাস্তা পাকা করণ। (ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করা হয়েছে।) দৈর্ঘ্যঃ ১৮৮০ মিটার, বরাদ্দঃ ১,৯৩,৩৬,৪০৩/৩৮ টাকা। ১৪। মরাটারী ক্লিনিক হতে জুমার কুটি পাকা রাস্তা পর্যন্ত রাস্তা পাকা করণ। দৈর্ঘ্যঃ ১০৬০ মিটার, বরাদ্দঃ ১,২৬,৩৫,২৬০/৩৩ টাকা। ১৫। ঘোগাদহ বালিকা স্কুল হতে কাজলদহ বিলের পাশ দিয়া শান্তির ভিটা বাজার পর্যন্ত রাস্তা পাকা করণ। দৈর্ঘ্যঃ ১৫১২ মিটার,বরাদ্দঃ ১,৬২,৪২,২২৫/৬৩ টাকা। ১৬। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ কর্তৃক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন জায়গায় ২০৯০ মিটার রাস্তা সিসি/আরসিসি ঢালাই করা হয়েছে। ইহা ছাড়াও অনেক জায়গায় গাইড ওয়াল/প্যালাসাইটিং, ব্লক পিচিং স্থাপন এবং জলাবদ্ধতা নিরসনে কাজ করা হয়। ঘোগাদহ ইউনিয়নে ব্রীজ নির্মাণ: ১। গিড়ার পাড় নিজাম মাস্টারের বাড়ির নিকট গাডার ব্রীজ নির্মাণ। দৈর্ঘ্যঃ ১৫ মিটার, বরাদ্দঃ ৬৮,৯১,৯৩০/= টাকা। ২। খারুয়ার পাড় জোবেদের বাড়ির নিকট গাডার ব্রীজ নির্মাণ। দৈর্ঘ্যঃ ১৫ মিটার, বরাদ্দঃ ৬৯,০৬,৪৯৪/= টাকা। ৩। ঘোগাদহ হতে পাটেশ্বরী রাস্তায় সোবনদহ ব্রীজ নির্মাণ। দৈর্ঘ্যঃ ২০ মিটার, বরাদ্দঃ ৩,২৩,৭৭,০৪৬/১০ টাকা। ৪। সোবনদহ বাজারের উত্তরে ব্রীজ নির্মাণ। দৈর্ঘ্যঃ ১১.৫৮ মিটার, বরাদ্দঃ ৪৩,৩৬,০২২/= টাকা। ৫। লক্ষ্মির খামার ক্যানেলের উপর ব্রীজ নির্মাণ। দৈর্ঘ্যঃ ৭.৩০ মিটার, বরাদ্দঃ ২৭,৮০,২৫৩/= টাকা। ৬। কাঁচিচর নামাগ্রাম সাহাদুরের বাড়ির নিকট ব্রীজ নির্মাণ। দৈর্ঘ্যঃ ৯.১৫ মিটার, বরাদ্দঃ ৩৩,১৭,৯৫১/= টাকা। ৭। গাগলা বীল গামী রাস্তায় ইউনুছ প্রফেসরের বাড়ির পিছনে ব্রীজ নির্মাণ।দৈর্ঘ্যঃ ৯.১৫ মিটার, বরাদ্দঃ ৩৩,১৭,৯৫১/= টাকা। হাট বাজার উন্নয়ন: ১। ঘোগাদহ হাট বাজারটি সংস্কার ও আধুনিকায়ন করা হয়। বরাদ্দঃ ৮৮,৯৭,৩৮৮/= টাকা। ২। কাঁচিচর হাটটি সংস্কার ও মেরামত করে ব্যবসা উপযোগী করা হয়। নদী শাসন: ১। পানি সম্পদ মন্ত্রনালয় ও পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন কাজের তদারকী করণ। ২। নদীর গতিপথ পরিবর্তন করে নদীর ভাঙ্গন রোধ কল্পে খারুয়ার পাড় ও সবুজপাড়া গ্রামের পূর্ব পাড়ে নবসৃষ্ট চর কেটেনদীর গতিপথ পরিবর্তন করে ভাঙ্গন রোধ করা হয়(খননের জন্য আবারও তদবির চলমান)। শিক্ষার উন্নয়ন: ১। চৈতার খামার বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়নে চৈতার খামার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি ১৭/১০/২০২৩ ইং তারিখে এমপিও ভূক্ত করা হয়। ২। ২০ লক্ষ টাকা ব্যয়ে ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সংস্কার করে শ্রেণি পাঠ উপযোগী করাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার এবং আসবাবপত্র ও জোড়া বেঞ্চ সরবরাহ করা হয়। ৩। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে কর্ম পরিকল্পনা করে তা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ। ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন:ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের স্বাভাবিক বরাদ্দের বাইরে বিশেষ বরাদ্দ এনে ঘোগাদহ বাজার কেন্দ্রীয় মসজিদ ও ঘোগাদহ বাজার কেন্দ্রীয় মন্দির উন্নয়ন সহ ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবর স্থান, শ্মশান ঘাট উন্নয়ন করা হচ্ছে। এ বছর- সোনালীর কুটি মসজিদ -১০ লক্ষ, ঘোগাদহ বাজার মসজিদ -৫ লক্ষ, মরাটারী মসজিদ -৫ লক্ষ, দোবাড়িয়ার ভিটা মসজিদ -৫ লক্ষ, ভেলার ভিটা মসজিদ -৫ লক্ষ, জুমার কুটি মসজিদ -৫ লক্ষ, চরুয়া পাড়া মসজিদ -৫ লক্ষ, দক্ষিন চাঁন্দের খামার মসজিদ -৫ লক্ষ, কাঁচিচর বাজার মসজিদ -৫ লক্ষ, চৈতার খামার পূর্বপাড়া মসজিদ -৫ লক্ষ, সরদার পাড়া কবরস্থান -৫ লক্ষ ও ঘোগাদহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ -৫ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ক্রীড়া উন্নয়ন: ১। বিদ্যালয়ের সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের ক্রীড়ামোদী করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ২। বিভিন্ন ক্রীড়া সংগঠক ও আয়োজক গোষ্ঠীকে সার্বিক সহযোগিতা করা হয়। ৩। ইউনিয়নের সন্মান রক্ষার্থে খেলার মাধ্যমে ইউনিয়ন বাসীকে মাথা উঁচু করে দাঁড়ার মানসে নৌকা বাইচ সহ বিভিন্ন খেলায় সার্বিক সহযোগিতা করা হয়। সাংস্কৃতিক উন্নয়ন:সাংস্কৃতিক উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উদ্যোক্তা/ সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক তার দায়িত্বকালীন সময়ের মধ্যে প্রায় ৩৫ কোটি টাকা উন্নয়ন কাজ বাস্তবায়নের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গ্রাম-আদালত ও বিচার কার্যক্রম জোরদার, সামাজিক কুসংস্কার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সহ ১। ইউনিয়ন পরিষদ, সুপার মার্কেট ও প্রস্তাবিত গণগ্রন্থাগার সংস্কার করা হয়। ২। মামলা-মোকদ্দমা, শত বাঁধা পেরিয়ে ইউনিয়ন বাসীর স্বার্থে ইউনিয়ন পরিষদ গোডাউন ঘর নির্মাণ করা হয়। ৩। কাঁচিচর হাট ও ঘোগাদহ হাট সংলগ্ন রাস্তার অবৈধ দখলসহ প্রায় সকল অবৈধ দখল উচ্ছেদ করা হয়। ৪। মিথ্যা ও অবৈধ অভিযোগ উপেক্ষা করে জনস্বার্থে ঘোগাদহ বাজার ল্যাট্রিন নির্মাণ করা হয়।
মন্তব্য করুন