নড়াইল প্রতিনিধি
১০ জুন ২০২৬, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান

নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ৯ জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোঃ সাইফুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে আলহাজ্ব দেলোয়ার হোসেন সভাপতি এবং আলী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জামাল মোল্যা ও ফয়েজ আহমেদ।এছাড়া কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. মুজাহিদুল ইসলাম ও মো. হানিফ শেখ সোহাগ, সাংগঠনিক সম্পাদক টুটুল হোসেন এবং কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম।
কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কামরুজ্জামান, মো. রবিউল ইসলাম, মো. আহাদ আলী, আবু বক্কর মোল্লা (মুহিদুল), খন্দকার ফশিয়ার রহমান ও আলম মোল্লা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইলের পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মালিকদের স্বার্থ সংরক্ষণ এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
নবনির্বাচিত সভাপতি আলহাজ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আলী হাসান এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নড়াইলের পরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়ন, সুশৃঙ্খল পরিচালনা এবং যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তারা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/1461" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ নয়, ৩১ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি রেজাল্ট ২০২৬

১

টোকিওতে তারেক–তাকাইচি আলোচনা: জাপানি পুঁজিকে ঢাকায় আসার আমন্ত্রণ

২

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

৩

মাদক মামলার আসামি, কে এই রবিউল ইসলাম ওরফে মিঠু মুন্সি?

৪

নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে ফেনী সদর যুবদলের নিজাম পাটোয়ারী ও শাহাদাতকে অব্যাহতি

৫

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচি

৬

অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

৭

এসএসপি নেতা আবদুল মান্নানের বোনজামাই মোছুদের রহমানের ইন্তেকাল, সভাপতি-সম্পাদকের শোক

৮

ডিবি পুলিশের অভিযান : লৌহজংয়ে মালিরঅংক থেকে হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

৯

৪২৩ জনের কারাগারে ২১৬৪ বন্দী ধারণক্ষমতার পাঁচ গুণ, কারাগারে চরম চাপ

১০

একদিকে রাড্ডা অন্যদিকে সমবায় সমিতি মাঝখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন থমথমে অবস্থা মিরপুরে বিএনপির রাজনীতি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেন নীরব দায়ভার কার?

১১

ওসি জাহাঙ্গীর আলমের বিদায়ে শাহআলী এলাকাবাসীর উদ্বেগ: নেপথ্যে কি চাঁদাবাজ ও মাদকচক্রের ষড়যন্ত্র!

১২

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

১৩

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

১৪

কেউ বলে মামলাবাজ কেউ বলে প্রতারক কে এই মিরপুরের হান্নান?

১৫

ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ

১৬

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

১৭

​১ গানে ১৬৩ মিলিয়নের অধিক ভিউয়ের মাইলফলক: উদযাপিত হলো শিশুশিল্পী সুরাইয়া আক্তার সাইফার ‘গোল্ডেন প্লে বাটন সেলিব্রেশন’

১৮

হেফাজতে নারী ব্যবসায়ীকে মারধর, উঠেছে নানা প্রশ্ন

১৯

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম 

২০

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান

10 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com