নিউজ ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায়-রাশেদুল হাসান রঞ্জন

জাহিদুল হক সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ নিয়ে আলোচনায় রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন। সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে তিনি দলের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, একজন ব্যক্তিকে একাধিক গুরুত্বপূর্ণ পদ দেওয়া দলীয় কাঠামোর জন্য উপযুক্ত নয়। তার মতে, বিএনপিতে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীর সংখ্যা অনেক বেশি, তাই সবার মধ্যে দায়িত্ব বণ্টন হওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, মেয়র বা উপজেলা চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলেও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তেমন প্রতিযোগিতা চোখে পড়ে না।
রাশেদুল হাসান রঞ্জন জানান, ছোটবেলা থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক ও ভালোবাসা রয়েছে। তিনি বলেন, “আমি দলের জন্য কিছু করতে চাই। তবে সেই কাজটি একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং সংগঠনের দায়িত্বে থেকে আরও কার্যকরভাবে করা সম্ভব।”
তিনি আশা প্রকাশ করেন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে শুধু একটি উপজেলা নয়, বরং পুরো জেলার জন্য কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি জেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তুলতে পারবেন।
তিনি আরও বলেন, তৃণমূলের অনেক নেতাকর্মী আছেন যারা দীর্ঘদিন ধরে অবহেলিত, যাদের কোনো পদ-পদবি নেই, কিন্তু দলের জন্য তাদের অবদান অপরিসীম। তিনি তাদেরকে সংগঠনের মূলধারায় ফিরিয়ে এনে শক্তিশালী দল গঠনের ওপর গুরুত্ব দেন।
রাশেদুল হাসান রঞ্জন আরও উল্লেখ করেন, অভিমান ও অবহেলার কারণে অনেক নেতাকর্মী দল থেকে দূরে সরে গেছেন। তিনি তাদের আবার সক্রিয় করতে চান এবং জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রতিশ্রুতি দেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/1070" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি রেজাল্ট ২০২৬: ২৯ অক্টোবর থেকে বদলে ৩১ অক্টোবর ফল প্রকাশ

১

টোকিওতে তারেক–তাকাইচি আলোচনা: জাপানি পুঁজিকে ঢাকায় আসার আমন্ত্রণ

২

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

৩

মাদক মামলার আসামি, কে এই রবিউল ইসলাম ওরফে মিঠু মুন্সি?

৪

নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে ফেনী সদর যুবদলের নিজাম পাটোয়ারী ও শাহাদাতকে অব্যাহতি

৫

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচি

৬

অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

৭

এসএসপি নেতা আবদুল মান্নানের বোনজামাই মোছুদের রহমানের ইন্তেকাল, সভাপতি-সম্পাদকের শোক

৮

ডিবি পুলিশের অভিযান : লৌহজংয়ে মালিরঅংক থেকে হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

৯

৪২৩ জনের কারাগারে ২১৬৪ বন্দী ধারণক্ষমতার পাঁচ গুণ, কারাগারে চরম চাপ

১০

একদিকে রাড্ডা অন্যদিকে সমবায় সমিতি মাঝখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন থমথমে অবস্থা মিরপুরে বিএনপির রাজনীতি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেন নীরব দায়ভার কার?

১১

ওসি জাহাঙ্গীর আলমের বিদায়ে শাহআলী এলাকাবাসীর উদ্বেগ: নেপথ্যে কি চাঁদাবাজ ও মাদকচক্রের ষড়যন্ত্র!

১২

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

১৩

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

১৪

কেউ বলে মামলাবাজ কেউ বলে প্রতারক কে এই মিরপুরের হান্নান?

১৫

ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ

১৬

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

১৭

​১ গানে ১৬৩ মিলিয়নের অধিক ভিউয়ের মাইলফলক: উদযাপিত হলো শিশুশিল্পী সুরাইয়া আক্তার সাইফার ‘গোল্ডেন প্লে বাটন সেলিব্রেশন’

১৮

হেফাজতে নারী ব্যবসায়ীকে মারধর, উঠেছে নানা প্রশ্ন

১৯

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম 

২০

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায়-রাশেদুল হাসান রঞ্জন

25 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com