নিউজ ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, পিরোজপুরে মালিককে জরিমানা

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে মালিককে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ এপ্রিল) পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় অবস্থিত ‘রনি আইসক্রিম কারখানায়’ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন।
অভিযানে দেখা যায়, সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। একই সঙ্গে মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে এসব আইসক্রিম বাজারজাত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় কারখানার মালিক মোহাম্মদ রাকিব (২২), পিতা—রুস্তম আলী মোল্লা, গ্রাম—রানীপুর, পিরোজপুর সদরকে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউশন দাখিল করেন পিরোজপুর পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর মো. রুহুল আমীন সরদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যে ভেজাল কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ট্যুরিজম সেক্টরে দক্ষ জনবল সৃষ্টিতে নতুন নেতৃত্ব: পরিচালক হলেন মহিউদ্দিন খান খোকন

প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা

জিবা আমিন খান: অভিজ্ঞতা, ঐতিহ্য ও ত্যাগের স্বীকৃতি—সংরক্ষিত নারী আসনে নতুন প্রত্যাশা

কসবা উপজেলার জিয়ার বিল খাল খননের কাজ পুরোদমে চলছে

বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হক গ্রেফতার

পলাশবাড়ীতে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবীতে পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত

রূপগঞ্জে এক মাসে ছয় বাড়িতে ডাকাতি, এবার দুর্র্ধষ ডাকাতির শিকার লন্ডন প্রবাসী

নাগরিয়াকান্দি পার্ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, অশ্লীল কর্মকাণ্ডের দায়ে ৫ জনের কারাদণ্ড

সাতক্ষীরায় সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ছোট ভাইয়ের দাফন সম্পন্ন

১০

নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত ২

১১

শিবগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ১০০০ হাঁস নিধন- দিশেহারা খামারিরা

১২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

“জুতা দিয়ে মারার হুমকি—অপমান সইতে না পেরে গলায় দড়ি দিলো প্রেমিক!

১৪

শিবগঞ্জের কিচকে খাল খনন ও মীর শাহে আলম সড়ক উদ্বোধন

১৫

১০ নং হরিশংকরপুরে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পেইন করেছেন ডা: আসমা সুলতানা মুন্নি

১৬

৪২ বছর পর প্রবাস থেকে ফিরে নিজ জমিতেই ‘অবাঞ্ছিত’ রেমিট্যান্স যোদ্ধা বিল্লাল মিয়া

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই, মিথ্যা মামলা ও সাংবাদিক হয়রানির অভিযোগে তীব্র ক্ষোভ পুলিশের সেলটারে ছিনতায় সিন্ডিকেট

১৮

ঈদগাঁও পোকখালী ৩ কিলোমিটার জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

১৯

মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

২০
২৫ এপ্রিল ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, পিরোজপুরে মালিককে জরিমানা

www.amaderbashundhara.com|
Amaderbasundara