মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে শনিবার দুপুর ৩ টায় ছাতিয়ানপাড়া ব্রিজ থেকে ছাতিয়ানতলা সাঁকোর বিল পর্যন্ত খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন এবং ধারিয়া এলাকার কালকী গ্রামের মীর শাহে আলম রাস্তার শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
উদ্বোধনকালে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দেশে খাল খনন ও পানি ব্যবস্থাপনার যে কার্যক্রম শুরু হয়েছিল, আজ তা বাস্তবায়ন ও সম্প্রসারণ করছেন তারই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই ধারাবাহিকতায় গ্রামীণ জনপদের জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি ও কৃষি উৎপাদন বাড়াতে খাল পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান,স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, শিবগঞ্জ উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন,উপজেলা যুবদল নেতা রাসেল মাহমুদ সবুজ,কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও কিচক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান মহসিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ইমরান হোসেন ফরহাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির পলাশ সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক নেতা রফিকুল ইসলাম,
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন দোজা ফকির ও হান্নান চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আলিম, কিচক বন্দর কমিটির সভাপতি মামুন, বিএনপি নেতা তারেক, কিচক ইউনিয়ন যুবদলের সভাপতি রিপন,স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ,সাবেক ছাত্রদলের সভাপতি মামুন, তাঁতি দলের সভাপতি এনামুল হক,কৃষক দলের সভাপতি ছোঠন, সাধারণ সম্পাদক রানা, এবং দেউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,কিচক ইউনিয়ন ৩ নং ওয়ার্ড সভাপতি লুৎফর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,প্রমুখ।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ায় এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে।
এর আগে সকাল ১১টায় শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) -২০২৬ এর উপজেলা পর্যায়ের শুভ উদ্বোধন এবং দুপুর ১টায় বুড়িগঞ্জ ইউনিয়নের হাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি শিশুকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার। তাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মধ্যেও যে প্রতিভা লুকিয়ে আছে, এই ধরনের আয়োজনের মাধ্যমে তা বিকশিত হওয়ার সুযোগ পায়। ভবিষ্যতে এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ , প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে।