মিজানুর রহমান,শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের পদ্মপুকুরে পূর্ব সত্য তার জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১০০০ টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ শরিফুলের বিরুদ্ধে। এতে প্রায় তিন লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী খামারিরা এই ঘটনার ভুক্তভোগী জামিলা বেগম শিবগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল (২০২৬) তারিখে জামিলা বেগমের ৫০০ টি এবং গ্রামের অন্যান্য খামারীদের ৫০০টি হাঁস সরকারি খাস পুকুরে নামে। কিছুক্ষণ পরেই হাঁসগুলো পুকুরের পানিতে মারা গিয়ে ভেসে উঠতে থাকে মুহূর্তের মধ্যে এক হাজারটি হাঁসের নিথর হয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় ২৩ এপ্রিল জামিলা বেগম জানতে পারেন যে স্থানীয় অভিযুক্ত শরিফুল ইসলাম এবং শাকিল জোরপূর্বক ও পরিকল্পিতভাবে উক্ত পুকুরের পানিতে বিষ প্রয়োগ করেছেন। ভুক্তভোগী খামারী জামিলা বেগম জানান,বর্তমান বাজারদর অনুযায়ী মারা যাওয়া ১০০০ টি হাঁসের আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা তিনি কান্না জড়িত কন্ঠে বলেন এই হাতগুলো ছিল আমাদের সংসারের একমাত্র সম্বল। বিষ দিয়ে আমাদের স্বপ্নগুলো মেরে ফেলা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে বিষ প্রয়োগের বিষয়ে অভিযুক্তদের জিজ্ঞাসা করলে তারা অকথ্য ভাষায় গালাগালি করে এবং ভুক্তভোগীদের ওপর চড়াও হয় ভবিষ্যতে আরো ক্ষতি করার এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ অভিযোগ করা হয়েছে বর্তমানে ভুক্তভোগী পরিবারগুলোর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে জামিলা বেগম বলেন, শরিফুল বিএনপির দোহাই দিয়ে আমাদেরকে ভয়-ভীতি দেখায় এটা সরকারি খাসপুকুর এখানে বিগত সময় আমরা মাছ ছেড়ে দিয়েছিলাম কিন্তু জোর করে বিএনপির দোহাই দিয়ে পুকুর দখল করে মাছ চাষ করছে আমরা প্রতিবাদ করলে আমাদের উপর ক্ষিপ্ত হয় বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখায়, শরিফুল বলে আমি বিএনপি করি আমি জোর করে খাব কে কি করতে পারে দেখবো। মৃত হাতগুলো ময়নাতদন্ত (পোস্টমর্টেম) করার জন্য শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়েছিল যার কারণে থানার অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী।
এ বিষয়ে কিচক ইউনিয়ন বিএনপি সিনিয়র সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ বলেন, ইউনিয়ন ও উপজেলা বিএনপির কোন অঙ্গ সংগঠনের সাথে শরিফুল ইসলামের কোন সম্পর্ক নেই এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে তার অবস্থান ছিল।
এ বিষয়ে বিবাদী শরিফুল ইসলাম বলেন, ১০-১৫ দিন আগে সবাইকে বলে পুকুরে বিষ প্রয়োগ করি। আমার উপর যে অভিযোগ উঠেছে তা মিথ্যা।
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন