নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা টি একেবারে সীমান্ত ভর্তি হওয়ায় এখানে অপরাধ প্রবণতা বেশি তবে বিজয় নগর থানা পুলিশের নজরদারিতে অপরাধী যত বড়ই হোক রক্ষা পাচ্ছে না পুলিশের হাত থেকে এটি আসলেই বিজয়নগর থানা পুলিশের দূরদর্শী কর্মকান্ডের কারণেই সম্ভব হচ্ছে এমন দৃশ্যপট দেখা যাচ্ছে। বিজয়নগর থানা পুলিশ যে কোন অপরাধে জিরো টলারেন্সে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের যেকোনো অপরাধ নির্মূলে জিরো টলারেন্সে কাজ করার জন্য থানা পুলিশেকে কঠোর নির্দেশনা ও দিয়ে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছেন। এরই ধারাবাহিকতায় বিজয়নগর থানা পুলিশ বিশেষ অভিযান চালায়।
২৪/০৪/২০২৬ খ্রি. রাত ১৯.৩০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম বিজয়নগর থানার ডাকাতি মামলার আসামি গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার বাসন থানা এলাকা হতে আন্তঃ জেলার ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাজমুল হকের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের ০২টি গ্রেফতারী পরোয়ানাও রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত নাজমুল হকের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ ০৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসাম এর নাম নাজমুল হক (৩৩) পিতা শফিক মিয়া গ্রাম চাঁদপুর থানা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া।
মন্তব্য করুন