নিউজ ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ঘটাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’,প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার

 এস এম রবিউল ইসলাম, সাতক্ষীরা : ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুধু প্রতিযোগিতায় সীমাবদ্ধ নয়, এটি তরুণ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। সোমবার (২৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে একযোগে আটটি ইভেন্টে আগামী ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হবে। এই কর্মসূচির আওতায় তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে দক্ষতা উন্নয়ন করা হবে। এতে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য আরও বেশি মানসম্মত খেলোয়াড় তৈরি হবে। তিনি আরও বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুধু প্রতিযোগিতায় সীমাবদ্ধ নয়, এটি তরুণ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজনটি সফল করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ও জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ইতোমধ্যে জেলায় অনলাইনের মাধ্যমে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আশাশুনি উপজেলায় ২৫৬ জন, সাতক্ষীরা পৌরসভায় ২২৬ জন, কলারোয়া উপজেলায় ২০২ জন, তালা উপজেলায় ১৪৬ জন, দেবহাটা উপজেলায় ১২৫ জন, শ্যামনগর উপজেলায় ১২০ জন এবং কালীগঞ্জ উপজেলায় ১০৬ জন নিবন্ধন করেছেন। সব মিলিয়ে নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৫ জনে। শেষ দিনে এ সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি। প্রেস বিফ্রিংয়ে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাজেক্রীস সদস্য সচিব তৈয়ব হাসান বাবু, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস প্রমুখ। প্রসঙ্গত : আগামী ২ মে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা পরিষদের কোটি টাকার জমি অবৈধ দখলে পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

শ্রীপুরে বন্ধু মহল ও বিপ্লবী যুব সেনা এর উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি -কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ঘটাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’,প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

পলাশবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নলছিটিতে টিনসেট ঘরের নিচে চাপা চার বছরের শিশু নিহত

পারভেজ-শামীমের ক্যামিওতে বাংলাদেশের দারুণ জয়

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ট্যুরিজম সেক্টরে দক্ষ জনবল সৃষ্টিতে নতুন নেতৃত্ব: পরিচালক হলেন মহিউদ্দিন খান খোকন

১০

প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা

১১

জিবা আমিন খান: অভিজ্ঞতা, ঐতিহ্য ও ত্যাগের স্বীকৃতি—সংরক্ষিত নারী আসনে নতুন প্রত্যাশা

১২

কসবা উপজেলার জিয়ার বিল খাল খননের কাজ পুরোদমে চলছে

১৩

বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হক গ্রেফতার

১৪

পলাশবাড়ীতে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবীতে পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত

১৫

রূপগঞ্জে এক মাসে ছয় বাড়িতে ডাকাতি, এবার দুর্র্ধষ ডাকাতির শিকার লন্ডন প্রবাসী

১৬

নাগরিয়াকান্দি পার্ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, অশ্লীল কর্মকাণ্ডের দায়ে ৫ জনের কারাদণ্ড

১৭

সাতক্ষীরায় সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ছোট ভাইয়ের দাফন সম্পন্ন

১৮

নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত ২

১৯

শিবগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ১০০০ হাঁস নিধন- দিশেহারা খামারিরা

২০
২৭ এপ্রিল ২০২৬

তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ঘটাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’,প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার

www.amaderbashundhara.com|
Amaderbasundara