নিউজ ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গঙ্গাচড়ায় শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি -কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃআখতারুজ্জামান তিতাস,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ার তাণ্ডবে কৃষিক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগাম পাকা বোরো ধান, ভুট্টা ও শাক-সবজির ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌসুমের একেবারে শেষ সময়ে এসে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত রংপুর বিভাগজুড়ে শক্তিশালী বৃষ্টি বলয়ের প্রভাবে ভারী বর্ষণ ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হয়। এ সময়ে প্রায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর সঙ্গে ছিল দমকা ও ঝড়ো হাওয়া, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
প্রাকৃতিক এ দুর্যোগে ফসলের পাশাপাশি গাছপালা ও বসতবাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইচলি এলাকায় কয়েকটি ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া আলমবিদিতর ইউনিয়নের সয়ড়াবাড়ি গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, আগাম পাকা ধান ঘরে তোলার আগেই শিলাবৃষ্টিতে অনেক জমির ধান নষ্ট হয়ে গেছে। একইভাবে ভুট্টা ও সবজির ক্ষেতেও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন জানান, ক্ষতি কমাতে যেসব ধান ৮০ শতাংশ পেকেছে, সেগুলো দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ভুট্টার ক্ষতি তুলনামূলক কম হবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম বলেন, শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ার তাণ্ডবে লক্ষ্মীটারী ইউনিয়নে অন্তত চারটি ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা পরিষদের কোটি টাকার জমি অবৈধ দখলে পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

শ্রীপুরে বন্ধু মহল ও বিপ্লবী যুব সেনা এর উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি -কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ঘটাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’,প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

পলাশবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নলছিটিতে টিনসেট ঘরের নিচে চাপা চার বছরের শিশু নিহত

পারভেজ-শামীমের ক্যামিওতে বাংলাদেশের দারুণ জয়

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ট্যুরিজম সেক্টরে দক্ষ জনবল সৃষ্টিতে নতুন নেতৃত্ব: পরিচালক হলেন মহিউদ্দিন খান খোকন

১০

প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা

১১

জিবা আমিন খান: অভিজ্ঞতা, ঐতিহ্য ও ত্যাগের স্বীকৃতি—সংরক্ষিত নারী আসনে নতুন প্রত্যাশা

১২

কসবা উপজেলার জিয়ার বিল খাল খননের কাজ পুরোদমে চলছে

১৩

বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হক গ্রেফতার

১৪

পলাশবাড়ীতে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবীতে পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত

১৫

রূপগঞ্জে এক মাসে ছয় বাড়িতে ডাকাতি, এবার দুর্র্ধষ ডাকাতির শিকার লন্ডন প্রবাসী

১৬

নাগরিয়াকান্দি পার্ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, অশ্লীল কর্মকাণ্ডের দায়ে ৫ জনের কারাদণ্ড

১৭

সাতক্ষীরায় সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ছোট ভাইয়ের দাফন সম্পন্ন

১৮

নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত ২

১৯

শিবগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ১০০০ হাঁস নিধন- দিশেহারা খামারিরা

২০
২৭ এপ্রিল ২০২৬

গঙ্গাচড়ায় শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি -কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

www.amaderbashundhara.com|
Amaderbasundara