নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এসএসপি নির্বাচন ২০২৬: বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা

দেশের তৃণমূল সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬ আগামী ১৪ মে জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হবে।
নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থীতা যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনার আজ বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন। মোট ৫৪ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন এবং সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন, বিপ্লবী জনতার মোঃ গোলাম ফারুক মজনু এবং ঢাকা প্রতিদিনের মাহফুজুল আলম জাহিদ।

সহ-সভাপতি পদে রয়েছেন সাতজন প্রার্থী: ডেইলি ট্যুরিজম টাইমসের মোঃ আনোয়ারুজ্জামান আজাদ, বাংলাদেশ সমাচারের সিদ্দিকুর রহমান, যুগান্তরের মোঃ নেছার উদ্দিন, স্বদেশ বিচিত্রার এন.এ.এম. ইফতেখার মমিন, ডেইলি ট্যুরিজম টাইমসের মোঃ ফজলে নেওয়াজ, চ্যানেল আইয়ের মোঃ ফারুক হোসেন এবং ওকে নিউজের শেখ মোহাম্মদ ওবায়দুল কবির।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন, মোহনা টেলিভিশনের মুহাম্মদ আবু আবিদ, দৈনিক দিন প্রতিদিনের শফিকুল ইসলাম সাদ্দাম এবং প্রলয়ের মোঃ মির্জা সোবেদ আলী।
যুগ্ম সম্পাদক পদে চারজন প্রার্থী রয়েছেন: সময় টেলিভিশনের মোঃ ওমর ফারুক খোন্দকার, খোঁজ খবরের সানোয়ার খান, আজকের জনবানীর সম্পাদক এড. হাসান আলম সুমন এবং জনচিত্রের মোঃ হাবিবুর রহমান।

সাংগঠনিক সম্পাদক পদে সাতজন প্রার্থী হলেন, জি-টুয়েন্টিফোর নিউজের মোঃ কামরুল ইসলাম, গণমানুষের আওয়াজের মোঃ মিরাজ হোসেন, নিউজ টোয়েন্টিফোরের ইমরান হোসেন তালুকদার, সংবাদ সারাদিনের মোঃ শহিদুল ইসলাম, একুশের সংবাদ ডটকমের মোঃ জামাল শিকদার, আজকের বিনোদনের মাহবুবুর রহমান চঞ্চল এবং দৈনিক ভোরের চেতনার শেখ ফরিদ উদ্দিন আহম্মেদ চিশতি।
কোষাধ্যক্ষ পদে তিনজন, দৈনিক সবুজ বাংলাদেশের শুভঙ্কর সেন শুভ, মালে মেইলের মোঃ আবু জাহের এবং দৈনিক সাগরকুলের মাইনুল ইসলাম নাঈম।
দপ্তর সম্পাদক পদে প্রার্থী তিনজন, দৈনিক সবুজ বাংলাদেশের মীম আক্তার, বাংলা টিভির মোঃ সোহেল রানা এবং আমাদের বসুন্ধরার মেহেদী হাসান।
আন্তর্জাতিক সম্পাদক পদে চারজন, দৈনিক আলোকিত প্রতিদিনের আব্দুল মান্নান, দুবাই ট্রিবিউনের জান্নাত আহমেদ, বিপ্লবী জনতার মোঃ ফিরোজ মাহমুদ এবং ডেইলি টাইমস অব মালয়েশিয়ার মোঃ গোলাম জাকির হোসেন।
সমাজকল্যাণ সম্পাদক পদে রয়েছেন দুইজন, আরএসবি নিউজের মোঃ জাকির হোসেন এবং জি-টুয়েন্টিফোর নিউজ ডটকমের আমিরুল ইসলাম।
মহিলা বিষয়ক সম্পাদক পদে দুইজন প্রার্থী, ডেইলি ট্যুরিজম টাইমসের নিপা আক্তার এবং অগ্রগামী নিউজের সুমাইয়া আক্তার।
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে তিনজন, দৈনিক ঢাকার আর কে রিপন, দৈনিক জনচিত্রের মোঃ সাব্বির হোসেন এবং দৈনিক বিজনেস ফাইলের মোঃ দিদার মিয়া।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চারজন প্রার্থী রয়েছেন, দৈনিক আমাদের বসুন্ধরার সানোয়ার শেখ, আধুনিক বাংলার বিন ইয়ামিন, এশিয়ান বাণী টোয়েন্টিফোর ডটকমের আব্দুল খালেক নান্নু এবং দৈনিক গণকণ্ঠের আব্দুল্লাহ আল নোমান।
কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দশজন, দৈনিক আমাদের বসুন্ধরার শফিকুল ইসলাম, ক্যাশ ক্যাপিটাল নিউজের রঞ্জন লোদ রাজু, দৈনিক সাগরকুলের এম.এ. মতিন, রাজধানী টিভির মল্লিক মোহাম্মদ জামাল, ভোরের কাগজের এনায়েত হোসেন খান রিমন, ভোরের চেতনার মোঃ ফারুক হোসেন, স্বাধীন বাংলার মোকাম্মেল হোসেন চৌধুরী, আমার কাগজের সালে আহমেদ, ইনসাফের জামাল হোসেন এবং বাংলা টিভি ৭১ ডটকমের সুমা রানী কর্মকার।
নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্ধারিত সময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরের কুড়িঘরে বাবুল মিয়ার ওপর হামলার অভিযোগ, এলাকায় ক্ষোভ ও নিন্দা।

প্রভাবশালী ঠিকাদারের দাপটে জয়ন্তীপুর ব্রীজে অনিয়মের অভিযোগ, নীরব প্রশাসন!

তরুণদের হাতে মাদক নয়, খেলাধুলার সরঞ্জাম তুলে দিতে হবে – ড. জিয়াউদ্দিন হায়দার

মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার

পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ ট্রাফিক পুলিশের সদস্যরা দীর্ঘদিন ঝুলে আছে

মামিগিলি দ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মালদ্বীভে বাংলাদেশ হাইকমিশনারের মতবিনিময় সভা

ঝালকাঠিতে চা দোকানিকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত

গাজীপুরে ৫ খুনের ঘটনায় লাশের ওপর ‘রহস্যময়’ অভিযোগপত্র-নতুন মোড়

১০

রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসির বসবাস, বিদেশি মেহমানদের আবাসন সংকটে জনমনে ক্ষোভ

১১

সেরা কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মাননা পেলেন ঝিনাইদহের ছেলে জুয়েল রানা

১২

সরকার মিডিয়ার হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব নিলেন তরুণ নির্মাতা ইয়াসির আরাফাত

১৩

পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

১৪

নড়াইলে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় : দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক নবজাগরণের স্বপ্ন

১৫

ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থী হচ্ছেন নীলা ইসরাফিল

১৬

বিএনপির অঙ্গসংগঠনগুলোতে শিগগিরই আসছে নতুন নেতৃত্ব আলোচনায় একাধিক তরুন নেতা

১৭

৫ মে শাপলা চত্বর: অমীমাংসিত রহস্য, বিতর্ক ও বিচারহীনতার এক দশক

১৮

বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করার দাবিতে রংপুর ডিসি অফিসে মানববন্ধন

১৯

লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইলে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা নেপথ্যে অধ্যক্ষ রেজাউল 

২০
৩০ এপ্রিল ২০২৬

এসএসপি নির্বাচন ২০২৬: বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা

www.amaderbashundhara.com|
Amaderbasundara