নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে এনডিপির শুভেচ্ছা

সুস্থ শ্রমিক, কর্মঠ হাত
আসবে এখন নব প্রভাত
আগামীকাল শুক্রবার ১ মে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে দেশবাসী, বিশেষ করে শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) এক যৌথ বিবৃতিতে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, মহান মে দিবস শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতীক। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়—শ্রমিকের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এখনও শেষ হয়নি।
নেতৃদ্বয় বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমিক সমাজ। কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহনসহ প্রতিটি খাতে শ্রমিকদের অবদান অপরিসীম। কিন্তু দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রেই তারা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা আরও উল্লেখ করেন,
শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে।
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে দুর্ঘটনা ও প্রাণহানি কমে আসে।
শিশু শ্রম সম্পূর্ণরূপে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নারী শ্রমিকদের জন্য সমান মজুরি, নিরাপদ পরিবেশ ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে হবে।
প্রবাসী শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে “প্রবাসী কার্ড” চালুর উদ্যোগ নিতে হবে, যাতে তারা সহজে সরকারি সেবা পেতে পারেন।
বিবৃতিতে নেতারা বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (ওখঙ) মানদণ্ড অনুযায়ী শ্রমনীতি প্রণয়ন ও বাস্তবায়ন সময়ের দাবি। একইসঙ্গে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার এবং ট্রেড ইউনিয়ন কার্যক্রমে বাধাহীন পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তারা সরকার, মালিকপক্ষ এবং শ্রমিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পারস্পরিক সহযোগিতা ও সংলাপের মাধ্যমে একটি মানবিক, ন্যায্য ও টেকসই শ্রমব্যবস্থা গড়ে তুলতে হবে।
শেষে নেতৃদ্বয় মহান মে দিবসে শহীদ শ্রমিকদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সকল শ্রমজীবী মানুষের সুখ, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরের কুড়িঘরে বাবুল মিয়ার ওপর হামলার অভিযোগ, এলাকায় ক্ষোভ ও নিন্দা।

প্রভাবশালী ঠিকাদারের দাপটে জয়ন্তীপুর ব্রীজে অনিয়মের অভিযোগ, নীরব প্রশাসন!

তরুণদের হাতে মাদক নয়, খেলাধুলার সরঞ্জাম তুলে দিতে হবে – ড. জিয়াউদ্দিন হায়দার

মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার

পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ ট্রাফিক পুলিশের সদস্যরা দীর্ঘদিন ঝুলে আছে

মামিগিলি দ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মালদ্বীভে বাংলাদেশ হাইকমিশনারের মতবিনিময় সভা

ঝালকাঠিতে চা দোকানিকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত

গাজীপুরে ৫ খুনের ঘটনায় লাশের ওপর ‘রহস্যময়’ অভিযোগপত্র-নতুন মোড়

১০

রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসির বসবাস, বিদেশি মেহমানদের আবাসন সংকটে জনমনে ক্ষোভ

১১

সেরা কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মাননা পেলেন ঝিনাইদহের ছেলে জুয়েল রানা

১২

সরকার মিডিয়ার হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব নিলেন তরুণ নির্মাতা ইয়াসির আরাফাত

১৩

পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

১৪

নড়াইলে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় : দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক নবজাগরণের স্বপ্ন

১৫

ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থী হচ্ছেন নীলা ইসরাফিল

১৬

বিএনপির অঙ্গসংগঠনগুলোতে শিগগিরই আসছে নতুন নেতৃত্ব আলোচনায় একাধিক তরুন নেতা

১৭

৫ মে শাপলা চত্বর: অমীমাংসিত রহস্য, বিতর্ক ও বিচারহীনতার এক দশক

১৮

বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করার দাবিতে রংপুর ডিসি অফিসে মানববন্ধন

১৯

লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইলে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা নেপথ্যে অধ্যক্ষ রেজাউল 

২০
৩০ এপ্রিল ২০২৬

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে এনডিপির শুভেচ্ছা

www.amaderbashundhara.com|
Amaderbasundara