​আশিকুর রহমান সবুজ, গাজীপুর
১০ মে ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে ৫ খুনের ঘটনায় লাশের ওপর ‘রহস্যময়’ অভিযোগপত্র-নতুন মোড়

‎‎‎​গাজীপুরের কাপাসিয়ায় মা, তিন শিশু সন্তান ও তাদের মামা হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পাঁচটি মরদেহের পাশেই মিলেছে কম্পিউটারে টাইপ করা একটি করে লিখিত অভিযোগপত্র। যা এই হত্যাকাণ্ডের রহস্যকে আরও ঘনীভূত করেছে।
‎​‎পুলিশ সূত্রে জানা গেছে, নিহত প্রতিটি মরদেহের ওপর রাখা কাগজে একই বক্তব্য সম্বলিত একটি অভিযোগপত্র ছিল। অবাক করার বিষয় হলো, অভিযোগপত্রটি লেখা হয়েছে গোপালগঞ্জ সদর থানার ওসি বরাবর। তবে এই অভিযোগপত্রটি থানায় আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছিল কি না বা গ্রহণ করা হয়েছিল কি না, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
‎​‎গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনাস্থল থেকে উদ্ধার করা কাগজপত্রগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে যাচাই করছি। এগুলো কি কোনো প্রকৃত অভিযোগপত্র নাকি তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
‎​‎প্রাথমিকভাবে ওই অভিযোগপত্রগুলোতে পারিবারিক বিরোধ ও পরকীয়ার ইঙ্গিত পাওয়ার কথা শোনা যাচ্ছে। সেখানে উল্লেখ করা হয়েছে, স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সম্পর্কের টানাপোড়েনের অভিযোগ ছিল। তবে পুলিশ এখনই এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।‎​
‎উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সেখানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন অভিযুক্ত ফোরকান মিয়া। নিহতরা হলেন— ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম (৪০), তাদের তিন কন্যা মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল (২২)।
‎‎​এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন ফোরকান মিয়া। পুরো গাজীপুর জেলাজুড়ে এখন এই ‘রহস্যময় অভিযোগপত্র’ ও ৫ খুনের ঘটনা নিয়ে তোলপাড় চলছে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরের কুড়িঘরে বাবুল মিয়ার ওপর হামলার অভিযোগ, এলাকায় ক্ষোভ ও নিন্দা।

প্রভাবশালী ঠিকাদারের দাপটে জয়ন্তীপুর ব্রীজে অনিয়মের অভিযোগ, নীরব প্রশাসন!

তরুণদের হাতে মাদক নয়, খেলাধুলার সরঞ্জাম তুলে দিতে হবে – ড. জিয়াউদ্দিন হায়দার

মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার

পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ ট্রাফিক পুলিশের সদস্যরা দীর্ঘদিন ঝুলে আছে

মামিগিলি দ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মালদ্বীভে বাংলাদেশ হাইকমিশনারের মতবিনিময় সভা

ঝালকাঠিতে চা দোকানিকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত

গাজীপুরে ৫ খুনের ঘটনায় লাশের ওপর ‘রহস্যময়’ অভিযোগপত্র-নতুন মোড়

১০

রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসির বসবাস, বিদেশি মেহমানদের আবাসন সংকটে জনমনে ক্ষোভ

১১

সেরা কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মাননা পেলেন ঝিনাইদহের ছেলে জুয়েল রানা

১২

সরকার মিডিয়ার হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব নিলেন তরুণ নির্মাতা ইয়াসির আরাফাত

১৩

পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

১৪

নড়াইলে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় : দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক নবজাগরণের স্বপ্ন

১৫

ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থী হচ্ছেন নীলা ইসরাফিল

১৬

বিএনপির অঙ্গসংগঠনগুলোতে শিগগিরই আসছে নতুন নেতৃত্ব আলোচনায় একাধিক তরুন নেতা

১৭

৫ মে শাপলা চত্বর: অমীমাংসিত রহস্য, বিতর্ক ও বিচারহীনতার এক দশক

১৮

বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করার দাবিতে রংপুর ডিসি অফিসে মানববন্ধন

১৯

লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইলে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা নেপথ্যে অধ্যক্ষ রেজাউল 

২০
১০ মে ২০২৬

গাজীপুরে ৫ খুনের ঘটনায় লাশের ওপর ‘রহস্যময়’ অভিযোগপত্র-নতুন মোড়

www.amaderbashundhara.com|
Amaderbasundara