নিউজ ডেস্ক
১১ মে ২০২৬, ৭:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে সোবহান প্রামানিক (৭০) নামের এক দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রোববার (১০ মে) রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এ ঘটনায় তার স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়েছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামানিক ও তার স্ত্রী। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামানিক নিহত হন। গুরুতর আহত হন তার স্ত্রী শেফালী খাতুন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর স্থানীয়দের সন্দেহ হলে একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক হায়দুল ইসলাম ওই গ্রামের ইসমাইলের ছেলে।
স্থানীয়রা জানান,একটি খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষে পিতা ও পুত্র নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনকে আটক করেছে এলাকাবাসী। তিনি জড়িত কিনা যাচাই করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরের কুড়িঘরে বাবুল মিয়ার ওপর হামলার অভিযোগ, এলাকায় ক্ষোভ ও নিন্দা।

প্রভাবশালী ঠিকাদারের দাপটে জয়ন্তীপুর ব্রীজে অনিয়মের অভিযোগ, নীরব প্রশাসন!

তরুণদের হাতে মাদক নয়, খেলাধুলার সরঞ্জাম তুলে দিতে হবে – ড. জিয়াউদ্দিন হায়দার

মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার

পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ ট্রাফিক পুলিশের সদস্যরা দীর্ঘদিন ঝুলে আছে

মামিগিলি দ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মালদ্বীভে বাংলাদেশ হাইকমিশনারের মতবিনিময় সভা

ঝালকাঠিতে চা দোকানিকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত

গাজীপুরে ৫ খুনের ঘটনায় লাশের ওপর ‘রহস্যময়’ অভিযোগপত্র-নতুন মোড়

১০

রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসির বসবাস, বিদেশি মেহমানদের আবাসন সংকটে জনমনে ক্ষোভ

১১

সেরা কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মাননা পেলেন ঝিনাইদহের ছেলে জুয়েল রানা

১২

সরকার মিডিয়ার হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব নিলেন তরুণ নির্মাতা ইয়াসির আরাফাত

১৩

পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

১৪

নড়াইলে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় : দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক নবজাগরণের স্বপ্ন

১৫

ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থী হচ্ছেন নীলা ইসরাফিল

১৬

বিএনপির অঙ্গসংগঠনগুলোতে শিগগিরই আসছে নতুন নেতৃত্ব আলোচনায় একাধিক তরুন নেতা

১৭

৫ মে শাপলা চত্বর: অমীমাংসিত রহস্য, বিতর্ক ও বিচারহীনতার এক দশক

১৮

বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করার দাবিতে রংপুর ডিসি অফিসে মানববন্ধন

১৯

লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইলে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা নেপথ্যে অধ্যক্ষ রেজাউল 

২০
১১ মে ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

www.amaderbashundhara.com|
Amaderbasundara