ঝালকাঠিতে মঙ্গলবার ২ জুন ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক ৭০ পিছ ইয়াবা উদ্ধার।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো ঝালকাঠি শহরের পাল বাড়ি এলাকার আ: রসিদ মিয়ার ছেলে মিলন মিয়া ও ঝালকাঠি সদরের বিনয়কাঠি ইউনিয়নের বাদশা তালুকদারের ছেলে জাহিদ তালুকদার।
ডিবি পুলিশ বলেন ঝালকাঠি শহরের বিকনা ষ্টেডিয়ামের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন কে ১০ পিছ এবং বিনয়কাঠি ইউনিয়নের বালক দিয়া গ্রাম থেকে জাহিদ তালুকদারকে ৬০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে মোট ৭০ পিছ ইয়াবা উদ্ধার করা হয় যার বাজার মূল্য আনুমানিক ২১ হাজার টাকা।
আটককৃত মাদক ব্যবসায়ী জাহিদ তালুকদারের বিরুদ্ধে জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত এজাহার দায়ের করেছেন।
অপর মাদক ব্যবসায়ী মিলনের বিরুদ্ধে জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ হারুনার রশিদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত এজাহার দায়ের করেছেন।
মাদক নির্মূলে ঝালকাঠি জেলায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।