মাধবপুর প্রতিনিধি আবু জাহের
৬ জুন ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাধবপুর উপজেলার খড়কি গ্রামে এমপি এস এম ফয়সলের শান্তির বার্তা, স্থায়ী সমাধানে সকলকে ধৈর্য ধারন করার আহ্বান

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আবারও উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।শনিবার (৬ জুন) সকাল ১১টায় এমপি এস এম ফয়সলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল খড়কি গ্রাম পরিদর্শন করে। প্রতিনিধি দলে ছিলেন সাবেক মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সাবেক জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ শামীম আনোয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রতিনিধি দল সংঘর্ষে জড়িত উভয় পক্ষের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং ঘটনাস্থলের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে তারা সংসদ সদস্য এস এম ফয়সলের পক্ষ থেকে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার বার্তা পৌঁছে দেন। প্রতিনিধি দল জানায়, এমপি এস এম ফয়সল নিজে উপস্থিত থেকে ঘটনার একটি চিরস্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান করতে আগ্রহী। তবে বর্তমানে গুরুত্বপূর্ণ সরকারি কাজে ঢাকায় অবস্থান করায় তিনি সরাসরি উপস্থিত হতে পারেননি। তিনি উভয় পক্ষকে ধৈর্য ধারণ করার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।এ সময় উপস্থিত স্থানীয়দের উদ্দেশ্যে বলা হয়, সংঘাত বা প্রতিশোধ নয়, বরং আলোচনার মাধ্যমেই সকল সমস্যার সমাধান সম্ভব। এমপি এস এম ফয়সল সবসময় এলাকার শান্তি, উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছেন এবং খড়কি গ্রামের চলমান বিরোধেরও স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।স্থানীয়দের সঙ্গে মতবিনিময় শেষে প্রতিনিধি দল আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় খুব শিগগিরই বিরোধের অবসান ঘটবে এবং গ্রামে স্থায়ী শান্তি ফিরে আসবে। বর্তমানে খড়কি গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে এবং স্থানীয়দের মধ্যে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমইটি কার্ড জটিলতায় থমকে গেল বিদেশযাত্রা : ইরাকগামী ৬০ জনসহ হাজারো কর্মীর স্বপ্ন ভঙ্গের আশঙ্কা

দৈনিক আমাদের বসুন্ধরা’র কার্ড ও ক্যালেন্ডার গ্রহণ করলেন কক্সবাজার জেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান

ঢাকা নার্সিং কলেজ পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার

সাংবাদিক আসাদকে আটক , শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ

শ্রীপুরের সাবেক মেয়র আলহাজ্ব আনিসুর রহমান আর নেই

মেধা, মানবতা ও ইসলামী মূল্যবোধের অনন্য প্রতীক: নড়াইলে চেম্বার শুরু করলেন ডাঃ সায়াদুল্লাহ হিমেল

মাধবপুর উপজেলার খড়কি গ্রামে এমপি এস এম ফয়সলের শান্তির বার্তা, স্থায়ী সমাধানে সকলকে ধৈর্য ধারন করার আহ্বান

লুটপাটের আখড়া প্রাণিসম্পদ অধিদপ্তর: টেন্ডার বাণিজ্যের অভিযোগের তীর সাবেক মন্ত্রীর এপিএস হিল্টন-ও পিডি আব্দুর রহিমের দিকে

উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -ড. জিয়াউদ্দিন হায়দারের

১০

লালমনিরহাট টেক্সটাইলে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে এখনও সক্রিয় ফ্যাসিস্ট অধ্যক্ষ রেজাউল

১১

নড়াইলে ১৩টি প্রদর্শনী পুকুর ও ৫টি বিল নার্সারির উপকরণ বিতরণ

১২

ঝালকাঠিতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক ইয়াবা উদ্ধার 

১৩

রাজাপুর ইউএনও সাথে সৌজন্যে সাক্ষাৎ ডাকবাংলো পরিদর্শন ও রাজাপুর প্রেসক্লাবের সাংবাদিক সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন জেলা পরিষদ প্রশাসক 

১৪

৫৩৬ জন প্রশিক্ষিত নার্সিং শিক্ষক গড়ে তুলেছে জাইকা’র সিবিএনএস-২ প্রকল্প

১৫

ড. জিয়াউদ্দিন হায়দারের দূরদর্শী নেতৃত্বে বদলে যাচ্ছে ঝালকাঠি ও বরিশাল

১৬

সাবেক মন্ত্রীর এপিএস হিল্টন চক্রের নিয়ন্ত্রণে চলছে টেন্ডার বাণিজ্য, অভিযোগ ঠিকাদারদের

১৭

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

১৮

ফুলের শুভেচ্ছায় সিক্ত এসএসপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

১৯

বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এর নতুন পরিচালনা কমিটি অনুমোদন

২০
০৬ জুন ২০২৬

মাধবপুর উপজেলার খড়কি গ্রামে এমপি এস এম ফয়সলের শান্তির বার্তা, স্থায়ী সমাধানে সকলকে ধৈর্য ধারন করার আহ্বান

www.amaderbashundhara.com |
Amaderbasundara