মোস্তাফিজার রহমান দিনাজপুর
২৪ জুন ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী

দিনাজপুরের চিরিরবন্দরে যৌতুকের জন্য এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে স্বামীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ মোছা. এমি বেগম নিজে বাদী হয়ে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে (চিরিরবন্দর) এই মামলাটি দায়ের করেন।​মামলায় অভিযুক্তরা হলেন—গৃহবধূর স্বামী মো. আব্দুল হালিম, জা মোছা. আল হেলিনা লিপি, দেবর মো.শ্যামল এবং ননদ মোছা. মুক্তি বেগম।​মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের অক্টোবর মাসে দিনাজপুর চিরিবন্দর উপজেলার ফতেজংপুর, চৌধুরীপাড়া এলাকার মৃত তকিব উদ্দিনের ছেলে মো. আব্দুল হালিমের সঙ্গে বোচাগঞ্জ উপজেলার দকচাই(সরকার পাড়া) এলাকার মোঃসফিকুল ইসলামের মেয়ে এমি বেগমের বিয়ে হয়। বর্তমানে তাদের একটি ৪বছরেরফ ্ বর কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই অভিযুক্তরা এমি বেগমের কাছে ব্যবসার জন্য দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। ভুক্তভোগী গৃহবধূর পরিবার এর আগে এক লাখ টাকা দিলেও অভিযুক্তরা আরও টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। ​গত ১৮ জুন ২০২৬ তারিখ বিকালে যৌতুকের টাকা না দেওয়ায় স্বামী আব্দুল হালিমসহ অন্য অভিযুক্তরা এমি বেগমকে শারীরিকভাবে নির্যাতন করেন। মারপিটের একপর্যায়ে তাকে শিশু সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়।​ভুক্তভোগী গৃহবধূ গুরুতর আহত অবস্থায় স্বজনদের সহায়তায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসার পর গত ২১ জুন ২০২৬ তারিখে তিনি আদালতে একটি মামলা দায়ের করেন।যাহার নাম্বার সিআর ২৯৪/২৬। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত,চিরিরবন্দর দিনাজপুর এর বিচারক,আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে চিরির বন্দর থানার অফিসার ইন চার্জকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।​এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতের কাছে জোর প্রার্থনা জানিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/1495" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ নয়, ৩১ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি রেজাল্ট ২০২৬

১

টোকিওতে তারেক–তাকাইচি আলোচনা: জাপানি পুঁজিকে ঢাকায় আসার আমন্ত্রণ

২

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

৩

মাদক মামলার আসামি, কে এই রবিউল ইসলাম ওরফে মিঠু মুন্সি?

৪

নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে ফেনী সদর যুবদলের নিজাম পাটোয়ারী ও শাহাদাতকে অব্যাহতি

৫

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচি

৬

অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

৭

এসএসপি নেতা আবদুল মান্নানের বোনজামাই মোছুদের রহমানের ইন্তেকাল, সভাপতি-সম্পাদকের শোক

৮

ডিবি পুলিশের অভিযান : লৌহজংয়ে মালিরঅংক থেকে হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

৯

৪২৩ জনের কারাগারে ২১৬৪ বন্দী ধারণক্ষমতার পাঁচ গুণ, কারাগারে চরম চাপ

১০

একদিকে রাড্ডা অন্যদিকে সমবায় সমিতি মাঝখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন থমথমে অবস্থা মিরপুরে বিএনপির রাজনীতি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেন নীরব দায়ভার কার?

১১

ওসি জাহাঙ্গীর আলমের বিদায়ে শাহআলী এলাকাবাসীর উদ্বেগ: নেপথ্যে কি চাঁদাবাজ ও মাদকচক্রের ষড়যন্ত্র!

১২

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

১৩

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

১৪

কেউ বলে মামলাবাজ কেউ বলে প্রতারক কে এই মিরপুরের হান্নান?

১৫

ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ

১৬

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

১৭

​১ গানে ১৬৩ মিলিয়নের অধিক ভিউয়ের মাইলফলক: উদযাপিত হলো শিশুশিল্পী সুরাইয়া আক্তার সাইফার ‘গোল্ডেন প্লে বাটন সেলিব্রেশন’

১৮

হেফাজতে নারী ব্যবসায়ীকে মারধর, উঠেছে নানা প্রশ্ন

১৯

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম 

২০

দিনাজপুরে যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com