এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশের সময় চূড়ান্ত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ৩১ অক্টোবর, শনিবার সকাল ১১টায় ফল প্রকাশ করা হবে। আগে ২৯ অক্টোবর ফল দেওয়ার কথা জানানো হলেও পরে তা পরিবর্তন করা হয়।মঙ্গলবার (২৭ অক্টোবর) কমিটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠান হবে। অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল পাওয়া যাবে। এসএমএসের মাধ্যমেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।ফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়, যা পরে নেওয়া হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এবার অংশ নিয়েছিলো।
মন্তব্য করুন