নিউজ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অন্ধ্র উপকূলে আঘাত হেনে অর্ণব, বাংলাদেশের ৮ জেলায় আজ দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা

অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব বুধবার (২৮ অক্টোবর) ভোরে ভারতের অন্ধ্র প্রদেশ ও পুদুচেরির ইয়ানাম উপকূল অতিক্রম করেছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৬টায় ঝড়ের কেন্দ্র ছিল ইয়ানামের ঠিক দক্ষিণে উপকূলের ওপর। ঝড়ের সময় ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়েছে। আঘাত হানার সময় নিয়ে গণমাধ্যমে কিছুটা ভিন্ন তথ্য এসেছে।
ঝড়ের আগে অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় এক লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়, বলছে রয়টার্স। ঝড়ে গোদাবরী ব-দ্বীপ এলাকায় অনেক গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের তার ছিঁড়েছে এবং কিছু সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়েছে। কাকিনাড়ার পুলিশ সুপার জানান, জেলায় কয়েকশ গাছ ও এক শর কম বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষতির খবর নেই। আঘাতের পর ঝড়টি দুর্বল হয়ে পড়ছে।
বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত না হানলেও ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঝড়ের আগে অর্ণবের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/1824" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধ্র উপকূলে আঘাত হেনে অর্ণব, বাংলাদেশের ৮ জেলায় আজ দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা

১

এইচএসসি রেজাল্ট ২০২৬: ২৯ অক্টোবর থেকে বদলে ৩১ অক্টোবর ফল প্রকাশ

২

টোকিওতে তারেক–তাকাইচি আলোচনা: জাপানি পুঁজিকে ঢাকায় আসার আমন্ত্রণ

৩

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

৪

মাদক মামলার আসামি, কে এই রবিউল ইসলাম ওরফে মিঠু মুন্সি?

৫

নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে ফেনী সদর যুবদলের নিজাম পাটোয়ারী ও শাহাদাতকে অব্যাহতি

৬

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচি

৭

অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

৮

এসএসপি নেতা আবদুল মান্নানের বোনজামাই মোছুদের রহমানের ইন্তেকাল, সভাপতি-সম্পাদকের শোক

৯

ডিবি পুলিশের অভিযান : লৌহজংয়ে মালিরঅংক থেকে হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

১০

৪২৩ জনের কারাগারে ২১৬৪ বন্দী ধারণক্ষমতার পাঁচ গুণ, কারাগারে চরম চাপ

১১

একদিকে রাড্ডা অন্যদিকে সমবায় সমিতি মাঝখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন থমথমে অবস্থা মিরপুরে বিএনপির রাজনীতি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেন নীরব দায়ভার কার?

১২

ওসি জাহাঙ্গীর আলমের বিদায়ে শাহআলী এলাকাবাসীর উদ্বেগ: নেপথ্যে কি চাঁদাবাজ ও মাদকচক্রের ষড়যন্ত্র!

১৩

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

১৪

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

১৫

কেউ বলে মামলাবাজ কেউ বলে প্রতারক কে এই মিরপুরের হান্নান?

১৬

ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ

১৭

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

১৮

​১ গানে ১৬৩ মিলিয়নের অধিক ভিউয়ের মাইলফলক: উদযাপিত হলো শিশুশিল্পী সুরাইয়া আক্তার সাইফার ‘গোল্ডেন প্লে বাটন সেলিব্রেশন’

১৯

হেফাজতে নারী ব্যবসায়ীকে মারধর, উঠেছে নানা প্রশ্ন

২০

অন্ধ্র উপকূলে আঘাত হেনে অর্ণব, বাংলাদেশের ৮ জেলায় আজ দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com