সীমান্ত রায়, স্টাফ রিপোর্টার, নীলফামারী
জনবল সংকটের মধ্যেও অক্টোবর মাসে প্রায় দুই কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানান, অতিরিক্ত সাব রেজিস্টার কর্মকর্তা , মোঃ আদনান ফেরদৌস । তথাপি নীলফামারীর জলঢাকা উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসের সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। শূন্য পদ থাকায় তবু ও সেবা কার্যক্রম সচল রেখেছেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আদনান ফেরদৌস ।
জানা গেছে, জলঢাকা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি পদ শূন্য রয়েছে। প্রয়োজনীয় জনবল না থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবুও দলিল রেজিস্ট্রেশন, নকল প্রদানসহ অন্যান্য সেবা কার্যক্রম নিয়মিতভাবে চলছে। দায়িত্বরত কর্মকর্তা বলেন ,
তিনি অতিরিক্ত দায়িত্বের পাশাপাশি সেবাগ্রহীতাদের সেবা দিয়ে যাচ্ছেন ।
এ বিষয়ে জেলা রেজিস্ট্রি কর্মকর্তা এস এম সোহেল এর সাথে কথা হলে তিনি জানান —
> “আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শূন্য পদ পূরণের বিষয়টি জানিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে জনবল সংকট কেটে যাবার সম্ভাবনা রয়েছে ।
অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপির সাথে কথা হলে তিনি জানান —বিষয়টি আইন মন্ত্রণালয়ের অধীনস্ত তথাপি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করেছি ।
সেই সাথে আশা করছি খুব তাড়াতাড়ি হয়তোবা শূন্য পদ পূরণ হওয়ার সম্ভাবনা আছে। তথাপি জনবল সংকট থাকলেও মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে, সেজন্য আমরা সার্বিকভাবে তদারকি করছি।”
সেবা নিতে আসা কয়েক জনের সাথে কথা হলে তারা জানান ,
জনবল সংকটের কারণে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আন্তরিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করছেন। তারা দ্রুত শূন্য পদ পূরণের দাবি জানান, যাতে সাব-রেজিস্ট্রি অফিসের সেবা আরও গতিশীল ও সহজ হয় এবং সরকারের রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধি পায় ।
স্থানীয় সচেতন মহল মনে করেন, জলঢাকার মতো একটি গুরুত্বপূর্ণ উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসে পূর্ণ জনবল থাকা জরুরি। দ্রুত শূন্য পদ পূরণ হলে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমবে এবং সরকারের রাজস্ব আদায় আরও বাড়বে। অফিস সূত্রে পাওয়া তথ্য মতে , বর্তমানে অফিসে মোহড়া আছে দুইজন শরৎচন্দ্র রায় এবং সঞ্জীব চন্দ্র রায় , টিসি হিসেবে দায়িত্ব পালন করছেন লুৎফর রহমান, এবং অফিস সহকারী হিসেবে কর্মরত মোঃ রফিকুল ইসলাম । শূন্য পদ পূরণ হলে একদিকে সরকারের রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধি পাবে অন্যদিকে গ্রাহক সেবার মান বৃদ্ধি পাবে বলে অনেকে আশাবাদী।
মন্তব্য করুন