স্টাফ রিপোর্টার
২২ নভেম্বর ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, কৃতি সংবর্ধনা ও কুরআনের ছবক প্রদান

জ্ঞানগৃহ আইডিয়াল স্কুল
__ছবি : দৈনিক আমার বসুন্ধরা

মোঃআখতারুজ্জামান তিতাস, গঙ্গাচড়া(রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ৭৬ জন শিক্ষার্থীকে কুরআনের ছবক দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১১০ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। শনিবার (২১ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি মো. আবিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওজায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে নীলফামারী জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নেয়ামত আলী, সাবেক অধ্যক্ষ আব্দুল ওহাব, সহকারী অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ, ছাত্রনেতা হামিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মারুফ রহমান, নিউজ ২৪-এর গঙ্গাচড়া প্রতিনিধি সুজন আহমেদ, সাংবাদিক নির্মল রায়, বিএনপি নেতা মোতাহার হোসেন, জামায়াত নেতা তাজউদ্দীন ও সোহাগ রহমান, ব্যবসায়ী মিজানুর রহমান ও খয়জার রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

See also  গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি মানবিক গুণাবলি, শৃঙ্খলা ও আদর্শ গড়ে তোলার প্রতি গুরুত্ব দিতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে। অনুষ্ঠানে ৭৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান করা হয়। ছবক প্রদান করেন তাকওয়া মসজিদের ইমাম মাওলানা মুফতি আমানুল্লাহ ও উপজেলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা তাজুল ইসলাম।

এ ছাড়া অষ্টম ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, জান্নাত বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা এবং বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসব ক্যাটাগরিতে মোট ১১০ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা পেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত মিশকাতুল মাহি বলেন, ‘এটা আমার জীবনে অত্যন্ত আনন্দের একটি দিন। ক্রেস্ট পেয়ে খুবই আনন্দ লাগছে।’ জান্নাত বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাবিহা ইবতেসাম বলেন, ‘ক্রেস্ট ও বৃত্তির টাকা পেয়ে খুবই আনন্দ লাগছে। নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।’ অভিভাবক সাহেব আলী বলেন, ‘আমার মেয়ে আজ বৃত্তির টাকা ও ক্রেস্ট পেয়েছে, এজন্য আমি খুবই আনন্দিত। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

See also  গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের উদ্বোধন

’ সহকারী অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি ব্যতিক্রমধর্মী। এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দেওয়া হচ্ছে। বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মো. ওজায়ের হোসেন বলেন, ২০২২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির মূল লক্ষ্য প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতা বিকাশে এগিয়ে নেওয়া। ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে এবং বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখেছে। তিনি বলেন, প্রতিষ্ঠানটি একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে, এমন শিক্ষার্থী গড়ে তুলতে কাজ করছে। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/2273" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরণফাঁদে পরিণত হয়েছে কলকলিয়ার জগদীশপুর সেতু, ঝুকি নিয়ে চলছে যানবাহন 

১

দেশে শকুন এখন মাত্র ২৪৮টি, সংরক্ষণে সুন্দরবনে বসছে ১০ দেশের আন্তর্জাতিক সম্মেলন

২

কাউনিয়ায় নবনির্বাচিত জামায়াত আমিরকে রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা ও কমিটি পূর্ণগঠন

৩

ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার

৪

একটি ছেলে তার বাবা মার কাছে ফেরার আকুতি

৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুবলার চরে সাতক্ষীরার ২১১ পুণ্যার্থী

৬

নতুন ‘মজুরি বোর্ড’-এর মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

৭

সুন্দরবনের দুবলার রাসমেলা: ঢাংমারী ফরেস্ট স্টেশনে শত শত নৌযানের ভিড়, সাগরযাত্রার অপেক্ষায় হাজারো দর্শনার্থী

৮

তিন দিন পর ‘সেন্টমার্টিন’ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

৯

শিশুদের ‘সোশ্যাল মিডিয়া’ ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১০

বিদেশে বসে এআই দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

১১

জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, কৃতি সংবর্ধনা ও কুরআনের ছবক প্রদান

১২

আগুন-সন্ত্রাস ও সহিংসতা চালিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না: প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

১৩

পিরোজপুরের জিয়ানগরে নির্যাতিত বৃদ্ধকে আর্থিক সহায়তা ও ব্যবসার আশ্বাস

১৪

বান্দরবানের আজিজনগরে মশাল মিছিলের ভিডিও ঘিরে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ

১৫

ফ্যাসিবাদ পুনরুত্থানের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

দিনাজপুরে সাবেক মেম্বার জুলফিকার আলী ভুট্টুর মোটরসাইকেল শোডাউন ও এতিম শিক্ষার্থীদের সাথে প্রীতিভোজ।

১৭

প্রায় ২ যুগ পর এমপিও ভুক্ত করুণ , খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজন উন্নয়ন ও সংস্কার বরাদ্দ

১৮

মালদ্বীপ বিএনপির উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১৯

নেপাল প্রিমিয়ার লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

২০

জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, কৃতি সংবর্ধনা ও কুরআনের ছবক প্রদান

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com