স্টাফ রিপোর্টার
২২ নভেম্বর ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানের আজিজনগরে মশাল মিছিলের ভিডিও ঘিরে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ

মশাল মিছিল
__ছবি : দৈনিক আমার বসুন্ধরা

শহিদুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবনের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম স্থগিত থাকা ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে মিছিলটি ঠিক কোন স্থানে ও কখন করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজনগর যুবলীগ নেতা আব্দুল হালিম ও রাশেদের ফেসবুক পেজ থেকে মশাল মিছিলের ভিডিওটি পোস্ট করা হয়। ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে কয়েকজনকে জ্বলন্ত মশাল ও ব্যানার হাতে সড়কে মিছিল করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটিতে যুবলীগ নেতা হালিম ও ছাত্রলীগ নেতা ইসমাইলকে উপস্থিত থাকতে দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় নানা আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের অনেকে মিছিলটির সময় ও অবস্থান নিয়ে প্রশ্ন তুললেও কেউ কেউ এটি পুরোনো বা অন্য কোনো সময়ের ফুটেজ হতে পারে বলে ধারণা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মশাল মিছিলের ভিডিওটি আমাদের নজরে এসেছে। ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। ঘটনার সত্যতা ও সংশ্লিষ্টদের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
See also  সুন্দরবনের দুবলার রাসমেলা: ঢাংমারী ফরেস্ট স্টেশনে শত শত নৌযানের ভিড়, সাগরযাত্রার অপেক্ষায় হাজারো দর্শনার্থী

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/2264" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরণফাঁদে পরিণত হয়েছে কলকলিয়ার জগদীশপুর সেতু, ঝুকি নিয়ে চলছে যানবাহন 

১

দেশে শকুন এখন মাত্র ২৪৮টি, সংরক্ষণে সুন্দরবনে বসছে ১০ দেশের আন্তর্জাতিক সম্মেলন

২

কাউনিয়ায় নবনির্বাচিত জামায়াত আমিরকে রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা ও কমিটি পূর্ণগঠন

৩

ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার

৪

একটি ছেলে তার বাবা মার কাছে ফেরার আকুতি

৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুবলার চরে সাতক্ষীরার ২১১ পুণ্যার্থী

৬

নতুন ‘মজুরি বোর্ড’-এর মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

৭

সুন্দরবনের দুবলার রাসমেলা: ঢাংমারী ফরেস্ট স্টেশনে শত শত নৌযানের ভিড়, সাগরযাত্রার অপেক্ষায় হাজারো দর্শনার্থী

৮

তিন দিন পর ‘সেন্টমার্টিন’ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

৯

শিশুদের ‘সোশ্যাল মিডিয়া’ ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১০

বিদেশে বসে এআই দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

১১

জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, কৃতি সংবর্ধনা ও কুরআনের ছবক প্রদান

১২

আগুন-সন্ত্রাস ও সহিংসতা চালিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না: প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

১৩

পিরোজপুরের জিয়ানগরে নির্যাতিত বৃদ্ধকে আর্থিক সহায়তা ও ব্যবসার আশ্বাস

১৪

বান্দরবানের আজিজনগরে মশাল মিছিলের ভিডিও ঘিরে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ

১৫

ফ্যাসিবাদ পুনরুত্থানের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

দিনাজপুরে সাবেক মেম্বার জুলফিকার আলী ভুট্টুর মোটরসাইকেল শোডাউন ও এতিম শিক্ষার্থীদের সাথে প্রীতিভোজ।

১৭

প্রায় ২ যুগ পর এমপিও ভুক্ত করুণ , খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজন উন্নয়ন ও সংস্কার বরাদ্দ

১৮

মালদ্বীপ বিএনপির উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১৯

নেপাল প্রিমিয়ার লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

২০

বান্দরবানের আজিজনগরে মশাল মিছিলের ভিডিও ঘিরে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com