নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধের বিল ইসরায়েলের ঘাড়ে চাপাতে চান ট্রাম্প, কতটা বাস্তব তাঁর হুমকি?

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় করা অর্থের শতভাগ ক্ষতিপূরণ ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের কাছ থেকে আদায়ের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধের খরচ আদায়ের এই হুমকির পেছনে বাস্তব পরিকল্পনার চেয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব-নিকাশ বেশি গুরুত্বপূর্ণ হতে পারে।

 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র যেসব দেশকে নিরাপত্তা দিয়েছে, তাদের কাছ থেকে যুদ্ধের পুরো ব্যয় ফেরত নেওয়া হবে। তাঁর দাবি, মার্কিন সামরিক সহায়তা না থাকলে ইসরায়েলের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ত।

 

প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করে ক্ষতিপূরণ দাবি করলেও ট্রাম্প এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের কাছ থেকেও অর্থ আদায়ের কথা বলেছিলেন।

 

যুদ্ধের ব্যয় কত?

মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, গত অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলার বা ৪ হাজার ৭১০ কোটি ডলার। তবে ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটি মেরামতের ব্যয় এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত নয়।

See also  হাম রোধে সাড়ে ৫ বছর ক্যাম্পেইন চলেনি, মজুত করা হয়নি টিকা

 

যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রতি মাসে আরও ২ থেকে ৩ বিলিয়ন ডলার ব্যয় বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিল মার্কিন কংগ্রেসের বাজেটবিষয়ক কার্যালয়।

 

ট্রাম্পের দাবি কি রাজনৈতিক কৌশল?

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ক্ষতিপূরণ আদায়ের বক্তব্যকে সরাসরি বাস্তব নীতিগত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ কম। বরং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের বড় ধরনের ধাক্কার পর যুদ্ধের ব্যয় নিয়ে জনগণের অসন্তোষ সামাল দেওয়ার চেষ্টা হিসেবে এটিকে দেখা হচ্ছে।

 

চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক নিল কুইলিয়ামের মতে, ট্রাম্পের এই বক্তব্য মূলত রাজনৈতিক বার্তা। কুয়েত ইউনিভার্সিটির গবেষক বদর আল-সাইফও মনে করেন, মার্কিন ভোটারদের সন্তুষ্ট করার উদ্দেশ্যেই এমন বক্তব্য দেওয়া হয়ে থাকতে পারে।

 

বিশ্লেষকদের ধারণা, সরাসরি ক্ষতিপূরণ আদায় না করলেও যুক্তরাষ্ট্রে নতুন বিনিয়োগ, অস্ত্র কেনা কিংবা বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ট্রাম্প পরোক্ষভাবে অর্থনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করতে পারেন।

 

উপসাগরীয় দেশগুলো কি অর্থ দেবে?

ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় দেশগুলো নিজেরাই অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষতির মুখে পড়েছে। ফলে তারা এমন একটি যুদ্ধের জন্য নতুন করে ক্ষতিপূরণ দিতে আগ্রহী হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা।

See also  ইরানে যুদ্ধবিরতি: হরমুজ প্রণালি পার হতে ছুটছে ‘বাংলার জয়যাত্রা’

 

তাদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক ঘাঁটি পরিচালনা এবং বিপুল বিনিয়োগের মাধ্যমে উপসাগরীয় দেশগুলো ইতিমধ্যে ওয়াশিংটনের নিরাপত্তা ব্যবস্থায় অবদান রাখছে।

 

ইসরায়েলের কাছ থেকে অর্থ আদায় কতটা সম্ভব?

ইসরায়েলের ক্ষেত্রে ট্রাম্পের অবস্থান কিছুটা ভিন্ন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দৃষ্টিতে ইসরায়েলই তাঁকে ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে প্রভাবিত করেছিল। সে কারণে দেশটির কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ের বিষয়ে তিনি তুলনামূলকভাবে বেশি আগ্রহী হতে পারেন।

 

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক সহযোগিতা এবং ইসরায়েলের আর্থিক সীমাবদ্ধতার কারণে যুদ্ধের পুরো ব্যয় দেশটির ওপর চাপিয়ে দেওয়া কতটা সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে।

 

সব মিলিয়ে, ইরান যুদ্ধের ব্যয় আদায়ের বিষয়ে ট্রাম্পের ঘোষণা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। তবে বাস্তবে এই অর্থ আদায় হবে কি না, নাকি এটি মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে সমর্থন ফিরে পাওয়ার কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে—তা এখনো স্পষ্ট নয়।

 

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/1956" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরণফাঁদে পরিণত হয়েছে কলকলিয়ার জগদীশপুর সেতু, ঝুকি নিয়ে চলছে যানবাহন 

১

দেশে শকুন এখন মাত্র ২৪৮টি, সংরক্ষণে সুন্দরবনে বসছে ১০ দেশের আন্তর্জাতিক সম্মেলন

২

কাউনিয়ায় নবনির্বাচিত জামায়াত আমিরকে রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা ও কমিটি পূর্ণগঠন

৩

ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার

৪

একটি ছেলে তার বাবা মার কাছে ফেরার আকুতি

৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুবলার চরে সাতক্ষীরার ২১১ পুণ্যার্থী

৬

নতুন ‘মজুরি বোর্ড’-এর মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

৭

সুন্দরবনের দুবলার রাসমেলা: ঢাংমারী ফরেস্ট স্টেশনে শত শত নৌযানের ভিড়, সাগরযাত্রার অপেক্ষায় হাজারো দর্শনার্থী

৮

তিন দিন পর ‘সেন্টমার্টিন’ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

৯

শিশুদের ‘সোশ্যাল মিডিয়া’ ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১০

বিদেশে বসে এআই দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

১১

জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, কৃতি সংবর্ধনা ও কুরআনের ছবক প্রদান

১২

আগুন-সন্ত্রাস ও সহিংসতা চালিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না: প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

১৩

পিরোজপুরের জিয়ানগরে নির্যাতিত বৃদ্ধকে আর্থিক সহায়তা ও ব্যবসার আশ্বাস

১৪

বান্দরবানের আজিজনগরে মশাল মিছিলের ভিডিও ঘিরে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ

১৫

ফ্যাসিবাদ পুনরুত্থানের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

দিনাজপুরে সাবেক মেম্বার জুলফিকার আলী ভুট্টুর মোটরসাইকেল শোডাউন ও এতিম শিক্ষার্থীদের সাথে প্রীতিভোজ।

১৭

প্রায় ২ যুগ পর এমপিও ভুক্ত করুণ , খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজন উন্নয়ন ও সংস্কার বরাদ্দ

১৮

মালদ্বীপ বিএনপির উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১৯

নেপাল প্রিমিয়ার লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

২০

ইরান যুদ্ধের বিল ইসরায়েলের ঘাড়ে চাপাতে চান ট্রাম্প, কতটা বাস্তব তাঁর হুমকি?

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com