নিউজ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার আওয়ামী লীগের দুই নেতা।

মোঃআখতারুজ্জামান তিতাস,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক তমজিদ হোসেন ও গজঘণ্টা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক মুরশিদা রহমান।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশ জানায়, সন্ত্রাস বিরোধী আইনে অভিযান চালিয়ে লক্ষীটারী ইউনিয়নের মহিপুর বাজার থেকে রোববার দুপুর ১২ টায় তমজিদকে এবং শনিবার দিবাগত রাত ১২ টায় গজঘণ্টা বাজার থেকে মুরশিদাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে পুলিশ সুপারের সার্বিক পরামর্শে ও থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় উপ পুলিশ পরির্দশক মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন। গঙ্গাচড়া মডেল থানার মামলা নং-২৮, জিআর নং-৩১১/২৫, তারিখ-২১/০৯/২৫, সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধিত-২০১৩) এর ৬ (ঈ)/৮/৯(৩)/১০/১২। বাদী উপ পুলিশ পরিদর্শক আজিজার রহমান এর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বলেন, গ্রেপ্তারকৃত আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে অভিযান অব্যাহত থাকবে। এর আগে মর্নেয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন আলী মাগুর ও বড়বিল ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা মেম্বার ও খলেয়া ইউনিয়ন যুবলীগের সক্রীয় সদস্য এনছান আলীকে ওই একই মামলায় গ্রেপ্তার করে থানা পুলিশ।

See also  টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

 

১৫-১১-২৬

মোঃআখতারুজ্জামান তিতাস

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/2029" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরণফাঁদে পরিণত হয়েছে কলকলিয়ার জগদীশপুর সেতু, ঝুকি নিয়ে চলছে যানবাহন 

১

দেশে শকুন এখন মাত্র ২৪৮টি, সংরক্ষণে সুন্দরবনে বসছে ১০ দেশের আন্তর্জাতিক সম্মেলন

২

কাউনিয়ায় নবনির্বাচিত জামায়াত আমিরকে রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা ও কমিটি পূর্ণগঠন

৩

ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার

৪

একটি ছেলে তার বাবা মার কাছে ফেরার আকুতি

৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুবলার চরে সাতক্ষীরার ২১১ পুণ্যার্থী

৬

নতুন ‘মজুরি বোর্ড’-এর মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

৭

সুন্দরবনের দুবলার রাসমেলা: ঢাংমারী ফরেস্ট স্টেশনে শত শত নৌযানের ভিড়, সাগরযাত্রার অপেক্ষায় হাজারো দর্শনার্থী

৮

তিন দিন পর ‘সেন্টমার্টিন’ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

৯

শিশুদের ‘সোশ্যাল মিডিয়া’ ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১০

বিদেশে বসে এআই দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

১১

জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, কৃতি সংবর্ধনা ও কুরআনের ছবক প্রদান

১২

আগুন-সন্ত্রাস ও সহিংসতা চালিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না: প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

১৩

পিরোজপুরের জিয়ানগরে নির্যাতিত বৃদ্ধকে আর্থিক সহায়তা ও ব্যবসার আশ্বাস

১৪

বান্দরবানের আজিজনগরে মশাল মিছিলের ভিডিও ঘিরে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ

১৫

ফ্যাসিবাদ পুনরুত্থানের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

দিনাজপুরে সাবেক মেম্বার জুলফিকার আলী ভুট্টুর মোটরসাইকেল শোডাউন ও এতিম শিক্ষার্থীদের সাথে প্রীতিভোজ।

১৭

প্রায় ২ যুগ পর এমপিও ভুক্ত করুণ , খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজন উন্নয়ন ও সংস্কার বরাদ্দ

১৮

মালদ্বীপ বিএনপির উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১৯

নেপাল প্রিমিয়ার লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

২০

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com