নিউজ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টঙ্গিবাড়ীতে ৩১ পরিবারের মাঝে বকনা গরু বিতরণ

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

চরাঞ্চলের প্রান্তিক খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ৩১টি পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। গবাদিপশু পালন সম্প্রসারণ, পারিবারিক আয় বৃদ্ধি ও চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের এ উদ্যোগ।

 

১৫ নভেম্বর রোববার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে টঙ্গিবাড়ী উপজেলার চারটি ইউনিয়নের নির্বাচিত ৩১টি সুফলভোগী পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

 

প্রকল্পের আওতায় মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার চরাঞ্চলের নির্বাচিত সুফলভোগী খামারিদের মধ্যে বকনা গরু বিতরণ করা হচ্ছে।

 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, টঙ্গিবাড়ী, মুন্সীগঞ্জের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আলী আসগর রিপন মল্লিক, প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম, মুন্সীগঞ্জের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) এম.এ. জলিল এবং টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.নজরুল ইসলাম দেওয়ান।

See also  জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান: যুদ্ধবিমান পাঠিয়ে টোকিওর কড়া প্রতিবাদ, সতর্ক দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্যা, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, উপজেলার যুবদলের আহ্বায়ক বি পি আনিসুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবু,  ইউনিয়ন পর্যায়ের এলএফএফ কর্মকর্তা আনিসুজ্জামান সুমন, মো. এনামুল হাসান, মো. সাগর শেখ ও মো. মোস্তফা শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগ চরাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলোকে পশুপালনে উৎসাহিত করার পাশাপাশি বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে গবাদিপশু পালন সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/2106" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরণফাঁদে পরিণত হয়েছে কলকলিয়ার জগদীশপুর সেতু, ঝুকি নিয়ে চলছে যানবাহন 

১

দেশে শকুন এখন মাত্র ২৪৮টি, সংরক্ষণে সুন্দরবনে বসছে ১০ দেশের আন্তর্জাতিক সম্মেলন

২

কাউনিয়ায় নবনির্বাচিত জামায়াত আমিরকে রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা ও কমিটি পূর্ণগঠন

৩

ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার

৪

একটি ছেলে তার বাবা মার কাছে ফেরার আকুতি

৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুবলার চরে সাতক্ষীরার ২১১ পুণ্যার্থী

৬

নতুন ‘মজুরি বোর্ড’-এর মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

৭

সুন্দরবনের দুবলার রাসমেলা: ঢাংমারী ফরেস্ট স্টেশনে শত শত নৌযানের ভিড়, সাগরযাত্রার অপেক্ষায় হাজারো দর্শনার্থী

৮

তিন দিন পর ‘সেন্টমার্টিন’ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

৯

শিশুদের ‘সোশ্যাল মিডিয়া’ ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১০

বিদেশে বসে এআই দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

১১

জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, কৃতি সংবর্ধনা ও কুরআনের ছবক প্রদান

১২

আগুন-সন্ত্রাস ও সহিংসতা চালিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না: প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

১৩

পিরোজপুরের জিয়ানগরে নির্যাতিত বৃদ্ধকে আর্থিক সহায়তা ও ব্যবসার আশ্বাস

১৪

বান্দরবানের আজিজনগরে মশাল মিছিলের ভিডিও ঘিরে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ

১৫

ফ্যাসিবাদ পুনরুত্থানের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

দিনাজপুরে সাবেক মেম্বার জুলফিকার আলী ভুট্টুর মোটরসাইকেল শোডাউন ও এতিম শিক্ষার্থীদের সাথে প্রীতিভোজ।

১৭

প্রায় ২ যুগ পর এমপিও ভুক্ত করুণ , খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজন উন্নয়ন ও সংস্কার বরাদ্দ

১৮

মালদ্বীপ বিএনপির উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১৯

নেপাল প্রিমিয়ার লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

২০

টঙ্গিবাড়ীতে ৩১ পরিবারের মাঝে বকনা গরু বিতরণ

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com