স্টাফ রিপোর্টার
২১ নভেম্বর ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাচ্ছে শতভাগ উপবৃত্তি, আবেদন করবেন যেভাবে

উপবৃত্তি
___ সংগৃহীত ছবি

শিক্ষা ডেস্ক:

দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে **উপবৃত্তি** দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ছাত্রীরা এই সুবিধা পাবে। যেসব ছাত্রী এখনো উপবৃত্তির আওতায় আসেনি, তাদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খুলে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।

গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে স্বাক্ষর করেছেন ট্রাস্টের স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণির ছাত্রীদের জন্য শতভাগ “উপবৃত্তি” চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ছাত্রদের জন্য আগের নিয়মেই কার্যক্রম চলবে।

জিটুপি পদ্ধতি ও নতুন হিসাব খোলার নিয়ম:
শিক্ষার্থীদের কাছে সরাসরি সরকারি অর্থ পৌঁছে দিতে জিটুপি (G2P) পদ্ধতি অনুসরণ করা হবে। এই পদ্ধতিতে অর্থ পেতে অনলাইন তফশিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব ছাত্রীর নাম ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস সফটওয়্যারে যুক্ত রয়েছে কিংবা যারা  “উপবৃত্তি” পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই। তবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে পড়লেও যারা এখনো সুবিধা পাচ্ছে না, শুধু তাদের বা অভিভাবকের নামে হিসাব খুলতে হবে।

See also  প্রায় ২ যুগ পর এমপিও ভুক্ত করুণ , খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজন উন্নয়ন ও সংস্কার বরাদ্দ

অভিভাবকের নামে হিসাব খোলার শর্ত:
সাধারণত শিক্ষার্থীর বাবা অথবা মা হবেন অভিভাবক। তাঁদের মধ্যে যেকোনো একজনের নামে তফশিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকে অনলাইন হিসাব থাকলে সেটি ব্যবহার করে আবেদন করা যাবে। নতুন হিসাব খুললেও একই নিয়ম প্রযোজ্য হবে।

তবে বাবা-মা দুজনই জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা কিংবা নানির মধ্যে যেকোনো একজনকে অভিভাবক করা যাবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।

মোবাইল ব্যাংকিং ও অভিভাবক না থাকলে করণীয়:
বাবা অথবা মা জীবিত থাকলেই কেবল মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে অর্থ নেওয়া যাবে। সে ক্ষেত্রে যাকে অভিভাবক করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন ও একই পরিচয়পত্রে মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। হিসাব খোলার সময় কেওয়াইসি (KYC) ফরম পূরণ করে অনলাইনে জমা দেওয়াও বাধ্যতামূলক। তথ্যে কোনো অসংগতি থাকলে অর্থ পাঠানো সম্ভব হবে না।

কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং নির্ধারিত আত্মীয়দের মধ্যে কেউ অভিভাবক হিসেবে না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় কোনো ব্যক্তিকে অভিভাবক মনোনীত করতে পারবেন। এ জন্য প্রত্যয়নপত্র দিয়ে সফটওয়্যারে আপলোড করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। ১৮ বছর পূর্ণ হলে হিসাব স্থগিত হলে নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে তা হালনাগাদ করতে হবে।

See also  সিরাজগঞ্জ জেলা বিএনপির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তি:
ব্যানবেইসের দেওয়া ইআইআইএন (EIIN) নম্বর রয়েছে, এমন সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান এ কর্মসূচিতে যুক্ত হতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদন ফরম ও তথ্য পাওয়া যাবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে।

এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার প্রবেশের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করে ইউজার আইডি সক্রিয় করতে হবে। যেকোনো সমস্যায় উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে নির্ধারিত ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/2224" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরণফাঁদে পরিণত হয়েছে কলকলিয়ার জগদীশপুর সেতু, ঝুকি নিয়ে চলছে যানবাহন 

১

দেশে শকুন এখন মাত্র ২৪৮টি, সংরক্ষণে সুন্দরবনে বসছে ১০ দেশের আন্তর্জাতিক সম্মেলন

২

কাউনিয়ায় নবনির্বাচিত জামায়াত আমিরকে রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা ও কমিটি পূর্ণগঠন

৩

ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার

৪

একটি ছেলে তার বাবা মার কাছে ফেরার আকুতি

৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুবলার চরে সাতক্ষীরার ২১১ পুণ্যার্থী

৬

নতুন ‘মজুরি বোর্ড’-এর মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

৭

সুন্দরবনের দুবলার রাসমেলা: ঢাংমারী ফরেস্ট স্টেশনে শত শত নৌযানের ভিড়, সাগরযাত্রার অপেক্ষায় হাজারো দর্শনার্থী

৮

তিন দিন পর ‘সেন্টমার্টিন’ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

৯

শিশুদের ‘সোশ্যাল মিডিয়া’ ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১০

বিদেশে বসে এআই দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

১১

জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, কৃতি সংবর্ধনা ও কুরআনের ছবক প্রদান

১২

আগুন-সন্ত্রাস ও সহিংসতা চালিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না: প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

১৩

পিরোজপুরের জিয়ানগরে নির্যাতিত বৃদ্ধকে আর্থিক সহায়তা ও ব্যবসার আশ্বাস

১৪

বান্দরবানের আজিজনগরে মশাল মিছিলের ভিডিও ঘিরে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ

১৫

ফ্যাসিবাদ পুনরুত্থানের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

দিনাজপুরে সাবেক মেম্বার জুলফিকার আলী ভুট্টুর মোটরসাইকেল শোডাউন ও এতিম শিক্ষার্থীদের সাথে প্রীতিভোজ।

১৭

প্রায় ২ যুগ পর এমপিও ভুক্ত করুণ , খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজন উন্নয়ন ও সংস্কার বরাদ্দ

১৮

মালদ্বীপ বিএনপির উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১৯

নেপাল প্রিমিয়ার লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

২০

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাচ্ছে শতভাগ উপবৃত্তি, আবেদন করবেন যেভাবে

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com