মোস্তাফিজার রহমান দিনাজপুর :
দিনাজপুরে সাবেক মেম্বার জুলফিকার আলী ভুট্টুর মোটরসাইকেল শোডাউন ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে প্রীতিভোজ।দিনাজপুর সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার)মোঃ জুলফিকার আলী ভুট্টু ও তার সমর্থকদের নিয়ে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও দোয়া কর্মসূচি শেষে স্থানীয় পীর-পুকুর এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার বিকেলে মালীগ্রাম বাজার থেকে সাবেক মেম্বার জুলফিকার আলী ভুট্টর নেতৃত্বে ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে আসা শত শত সমর্থক ও নেতাকর্মী একটি সুশৃঙ্খল মোটরসাইকেল শোডাউন বের করেন। শোডাউনটি ১ নম্বর ওয়ার্ড ও উথরাইল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও গ্রামগুলো প্রদক্ষিণ করে পীর-পুকুর এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোডাউন শেষে মাদ্রাসা প্রাঙ্গণে দেশ জাতি ও এলাকাবাসীর সুখ-সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থী,শিক্ষক এবং আগত সমর্থকদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করেন মোঃ জুলফিকার আলী ভুট্টু ও তার সমর্থকরা।এ বিষয়ে সাবেক মেম্বার জুলফিকার আলী ভুট্টু বলেন,এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি।ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ২০২৭ শে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে,সাধারণ মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকতে চাই সকলেই আমার জন্য দোয়া করবেন।এবং আপনাদের সেবা করার জন্য পাশে রাখবেন এ প্রত্যাশা কামনা করি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর কাছে পুনরায় সেবা করার সুযোগ চেয়েছেন স্থানীয় সাবেক জনপ্রতিনিধি জুলফিকার আলী ভুট্ট মেম্বার। সম্প্রতি এলাকার সাধারণ মানুষের সাথে এক মোটরসাইকেল শোডাউন ও মতবিনিময় নির্বাচনী প্রচারণা কালে তিনি অতীতে তার কাজের মূল্যায়ন করে আগামীতে আবারও তাকে নির্বাচিত করার আহ্বান জানান। বক্তব্যে সাবেক জুলফিকার আলী ভুট্ট মেম্বার স্মরণ করিয়ে দেন যে,২০১৬ সালের নির্বাচনে এলাকার জনগণ বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছিলেন। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে ও বিপদে-আপদে পাশে থেকে সাধ্য মতো সেবা দিয়ে গেছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন,আপনারা ২০১৬ সালে আমাকে নির্বাচিত করেছিলেন। আমি আপনাদের পাশে থেকে বিপদে-আপদে সেবা করে গেছি। কেমন সেবা করেছি,তা আপনারাই ভালো জানেন। তিনি আরও বলেন,মাঝখানে আমি বিরতি দিয়েছিলাম,তখন অন্য প্রতিনিধি আপনাদের পাশে থেকে সেবা করেছেন। তবে আপনারা সবাই যদি ভালো মনে করেন এবং যোগ্য মনে করেন,তাহলে এবারে (২০২৭ সালের নির্বাচনে) আমাকে আবারও আপনাদের পাশে থাকার ও সেবা করার সুযোগ করে দেবেন। তার এই বক্তব্যে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটাররা জানান,অতীতে তার সেবামূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সাথে মিশে থাকার মানসিকতা তাকে আগামী নির্বাচনে এগিয়ে রাখবে এবং এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন। আলোচনা শেষে জুলফিকার আলী ভুট্টু দক্ষিণ সাদীপুর পীরপুকুর মাদ্রাসার এতিম শিশুদের সাথে এক বেলা ভালো খাবার ভাগ করে নিতে পেরে নিজেকে ধন্য ও ভাগ্যবান মনে করেন। অনুষ্ঠানে ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ,মুরুব্বি,যুবসমাজ এবং স্থানীয় বিপুল সংখ্যক সমর্থক এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন