আজ থেকে ৩০- ৩২ বছর আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় আগ চরপাড়া গ্রামের সেকেন্দার আলী প্রধান বগুড়া চােলোপাড়া থেকে বাড়ি ফেরার পথে ৮-১০ বছরের বাক প্রতিবন্ধী ছেলেকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসেন এবং লালন পালন করেন। বর্তমান তার বয়স ৪০ বছর।
এখন ওই ছেলেটি বর্তমানে অস্পষ্ট ভাষায় কথা বার্তা বলতে পারেন। নাম আলম ৩ ভাইয়ের মধ্যে একজনের নাম বেলাল। বড় ভাইয়ের হাতের আঙ্গুল ছয়টি বলে জানান, এবং তিনি আরো জানান, তার বোন ৭জন।তিনি বলেন তার বাড়ির কাছে একটি রেলের ব্রিজও নদী আছে পরিবার সহ মামার বাড়ি যাওয়ার সময় হারিয়ে যান। সে বাবা মার কাছে ফেরার জন্য আকুতি জানায়।