নিউজ ডেস্ক
৯ এপ্রিল ২০২৬, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবু সাঈদ হত্যা মামলা : দুজনের মৃত্যুদণ্ড

আমাদের বসুন্ধরা প্রতিবেদক : চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।
তারা দুজনই গ্রেফতার আছেন।
যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।
গত ৫ মার্চ উভয় পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন ধার্য করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন আবু সাঈদ।
২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।
মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক উপাচার্যসহ ২৪ জন বর্তমানে পলাতক।
এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান, সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।
মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন মো. মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামীম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আমিনুল গণি টিটো, আজিজুর রহমান দুলুসহ আরও কয়েকজন। পলাতক আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সুজাদ মিয়া।
রায়ের বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, তদন্তে সন্দেহাতীত ও অকাট্য প্রমাণ পাওয়া গেছে। তার আশা, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, প্রসিকিউশন অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে এবং আসামিরা খালাস পাবেন।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবেদন করেই ভবন নির্মাণের হিড়িক নিরব দর্শক রাজউক

মালদ্বীপ বি এন পি উদ্যোগে কর্মী সভা ও আলোচনা অনুষ্ঠান

কিডনিতে পাথরের অস্ত্রোপচারের আগে মঞ্জুর হোসেন ঈসার শারীরিক অবস্থার খোঁজ নিলেন এসএসপি নেতৃবৃন্দ

গণমাধ্যমের স্বাধীনতা ও গুণগত মান উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু

সরকারি শিশু পরিবার (বালিকা) ঘিরে ডিডি জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগের তীর। দেখার কেউ নেই?

নরসিংদীতে চাষ হচ্ছে বিদেশি  ফল রাম্বুটান 

কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের তিনবারের সফল চেয়ারম্যান আব্দুল মালেকের হাত ধরে এগিয়ে যাচ্ছে ইউনিয়নটি।

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

দিনাজপুরে যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী

রংপুরে ডিবির বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১০

চার মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এমপি মাসুদ সাঈদী

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ঝালকাঠি-২ আসনের রাজনীতি থেকে সংসদের আলোচনায় জীবা

১৩

পিডি আব্দুর রহিম ও হিল্টন এর নিয়ন্ত্রণে  প্রাণিসম্পদ অধিদপ্তর ! ঠিকাদারদের অভিযোগ দেখার কেউ নেই?

১৪

সম্মিলিত সাংবাদিক পরিষদের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

১৫

বিএমইটি কার্ড জটিলতায় থমকে গেল বিদেশযাত্রা : ইরাকগামী ৬০ জনসহ হাজারো কর্মীর স্বপ্ন ভঙ্গের আশঙ্কা

১৬

দৈনিক আমাদের বসুন্ধরা’র কার্ড ও ক্যালেন্ডার গ্রহণ করলেন কক্সবাজার জেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন

১৭

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান

১৮

ঢাকা নার্সিং কলেজ পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

সাংবাদিক আসাদকে আটক , শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ

২০
09 April 2026

আবু সাঈদ হত্যা মামলা : দুজনের মৃত্যুদণ্ড

www.amaderbashundhara.com |
Amaderbasundara