নিউজ ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তথ্য চাইতে গিয়ে ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিক লাঞ্ছিত, অভিযুক্ত ফায়ার স্টেশন কর্মকর্তা

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে অ্যাম্বুলেন্স সংক্রান্ত তথ্য চাওয়ায় দুই সংবাদকর্মীকে লাঞ্ছিত ও তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে স্টেশন কর্মকর্তা মো. নুরুল হুদা নয়নের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৯টায় ফায়ার স্টেশন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
লাঞ্ছনার শিকার দুই সাংবাদিক হলেন দৈনিক ইত্তেফাকের ভাণ্ডারিয়া প্রতিনিধি ও দৈনিক মতবাদের স্টাফ রিপোর্টার শঙ্কর জিৎ সমদ্দার এবং প্রতিদিনের বাংলাদেশ ও বরিশালের দৈনিক আজকের পরিবর্তনের সংবাদকর্মী মো. তরিকুল ইসলাম শামীম।
ভুক্তভোগী সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তারা ফায়ার অ্যাম্বুলেন্সের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য জানতে স্টেশনে যান। ডিউটিরত সদস্যের মাধ্যমে খবর পেয়ে স্টেশন কর্মকর্তা মো. নুরুল হুদা নয়ন তাদের সঙ্গে কথা বলতে আসেন। এ সময় কার্যালয়ের অ্যাম্বুলেন্সটি কোথায় আছে জানতে চাইলে তিনি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান এবং বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। চার মাস ধরে কর্মরত থাকার পরও তথ্য না জানায় সাংবাদিকরা বিস্ময় প্রকাশ করলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন।
এক পর্যায়ে তিনি সাংবাদিকদের নিকট ‘কোড নম্বর’ ও ‘লাইসেন্স’ দেখতে চান। সাংবাদিকরা তাদের পরিচয়পত্র (প্রেস কার্ড) দেখালে তিনি তা গ্রহণ না করে তাদের ‘হলুদ সাংবাদিক’ বলে গালিগালাজ করেন। কথাকাটাকাটির একপর্যায়ে তিনি স্টেশনের ইমার্জেন্সি ঘণ্টা বাজানোর নির্দেশ দেন এবং অন্য এক সদস্যকে এসিল্যান্ড ও মন্ত্রীর পিএসকে ফোন দিতে বলেন। এ সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি এবং অন্যজন তা ভিডিও করতে গেলে তার দিকেও তেড়ে আসেন।
খবর পেয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় সাংবাদিকরা পুলিশের কাছে প্রশ্ন রাখেন, “সরকারি দপ্তরে তথ্য চাওয়া কি অপরাধ? তথ্য না দিলে তিনি সরাসরি না বলতে পারতেন, কিন্তু সাংবাদিকদের লাঞ্ছিত ও গালিগালাজ করার অধিকার তিনি কোথায় পেলেন?” পরবর্তীতে পুলিশ সাংবাদিকদের পরিচয়পত্র যাচাই করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে ঘটনাস্থল ত্যাগ করতে বলে।
অভিযোগ উঠেছে, তথ্য দিতে গড়িমসি এবং সাংবাদিকদের সঙ্গে এমন মারমুখী আচরণের পেছনে ফায়ার অ্যাম্বুলেন্স নিয়ে কোনো অনিয়ম লুকানোর চেষ্টা করা হতে পারে। স্টেশন কর্মকর্তার দাবি অনুযায়ী, একটি অ্যাম্বুলেন্স গৌরনদীতে এবং অন্যটি পিরোজপুরে সংস্কারাধীন থাকলেও সাংবাদিকদের সঙ্গে তার উগ্র আচরণ পুরো বিষয়টিকেই রহস্যজনক করে তুলেছে। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/1013" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি রেজাল্ট ২০২৬: ২৯ অক্টোবর থেকে বদলে ৩১ অক্টোবর ফল প্রকাশ

১

টোকিওতে তারেক–তাকাইচি আলোচনা: জাপানি পুঁজিকে ঢাকায় আসার আমন্ত্রণ

২

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

৩

মাদক মামলার আসামি, কে এই রবিউল ইসলাম ওরফে মিঠু মুন্সি?

৪

নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে ফেনী সদর যুবদলের নিজাম পাটোয়ারী ও শাহাদাতকে অব্যাহতি

৫

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচি

৬

অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

৭

এসএসপি নেতা আবদুল মান্নানের বোনজামাই মোছুদের রহমানের ইন্তেকাল, সভাপতি-সম্পাদকের শোক

৮

ডিবি পুলিশের অভিযান : লৌহজংয়ে মালিরঅংক থেকে হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

৯

৪২৩ জনের কারাগারে ২১৬৪ বন্দী ধারণক্ষমতার পাঁচ গুণ, কারাগারে চরম চাপ

১০

একদিকে রাড্ডা অন্যদিকে সমবায় সমিতি মাঝখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন থমথমে অবস্থা মিরপুরে বিএনপির রাজনীতি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেন নীরব দায়ভার কার?

১১

ওসি জাহাঙ্গীর আলমের বিদায়ে শাহআলী এলাকাবাসীর উদ্বেগ: নেপথ্যে কি চাঁদাবাজ ও মাদকচক্রের ষড়যন্ত্র!

১২

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

১৩

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

১৪

কেউ বলে মামলাবাজ কেউ বলে প্রতারক কে এই মিরপুরের হান্নান?

১৫

ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ

১৬

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

১৭

​১ গানে ১৬৩ মিলিয়নের অধিক ভিউয়ের মাইলফলক: উদযাপিত হলো শিশুশিল্পী সুরাইয়া আক্তার সাইফার ‘গোল্ডেন প্লে বাটন সেলিব্রেশন’

১৮

হেফাজতে নারী ব্যবসায়ীকে মারধর, উঠেছে নানা প্রশ্ন

১৯

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম 

২০

তথ্য চাইতে গিয়ে ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিক লাঞ্ছিত, অভিযুক্ত ফায়ার স্টেশন কর্মকর্তা

24 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com