নিউজ ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ১০০০ হাঁস নিধন- দিশেহারা খামারিরা

​মিজানুর রহমান,শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের পদ্মপুকুরে পূর্ব সত্য তার জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১০০০ টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ শরিফুলের বিরুদ্ধে। এতে প্রায় তিন লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী খামারিরা এই ঘটনার ভুক্তভোগী জামিলা বেগম শিবগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল (২০২৬) তারিখে জামিলা বেগমের ৫০০ টি এবং গ্রামের অন্যান্য খামারীদের ৫০০টি হাঁস সরকারি খাস পুকুরে নামে। কিছুক্ষণ পরেই হাঁসগুলো পুকুরের পানিতে মারা গিয়ে ভেসে উঠতে থাকে মুহূর্তের মধ্যে এক হাজারটি হাঁসের নিথর হয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় ২৩ এপ্রিল জামিলা বেগম জানতে পারেন যে স্থানীয় অভিযুক্ত শরিফুল ইসলাম এবং শাকিল জোরপূর্বক ও পরিকল্পিতভাবে উক্ত পুকুরের পানিতে বিষ প্রয়োগ করেছেন। ভুক্তভোগী খামারী জামিলা বেগম জানান,বর্তমান বাজারদর অনুযায়ী মারা যাওয়া ১০০০ টি হাঁসের আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা তিনি কান্না জড়িত কন্ঠে বলেন এই হাতগুলো ছিল আমাদের সংসারের একমাত্র সম্বল। বিষ দিয়ে আমাদের স্বপ্নগুলো মেরে ফেলা হয়েছে।
​অভিযোগে উল্লেখ করা হয়েছে বিষ প্রয়োগের বিষয়ে অভিযুক্তদের জিজ্ঞাসা করলে তারা অকথ্য ভাষায় গালাগালি করে এবং ভুক্তভোগীদের ওপর চড়াও হয় ভবিষ্যতে আরো ক্ষতি করার এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ অভিযোগ করা হয়েছে বর্তমানে ভুক্তভোগী পরিবারগুলোর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে জামিলা বেগম বলেন, শরিফুল বিএনপির দোহাই দিয়ে আমাদেরকে ভয়-ভীতি দেখায় এটা সরকারি খাসপুকুর এখানে বিগত সময় আমরা মাছ ছেড়ে দিয়েছিলাম কিন্তু জোর করে বিএনপির দোহাই দিয়ে পুকুর দখল করে মাছ চাষ করছে আমরা প্রতিবাদ করলে আমাদের উপর ক্ষিপ্ত হয় বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখায়, শরিফুল বলে আমি বিএনপি করি আমি জোর করে খাব কে কি করতে পারে দেখবো। মৃত হাতগুলো ময়নাতদন্ত (পোস্টমর্টেম) করার জন্য শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়েছিল যার কারণে থানার অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী।
​​এ বিষয়ে কিচক ইউনিয়ন বিএনপি সিনিয়র সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ বলেন, ইউনিয়ন ও উপজেলা বিএনপির কোন অঙ্গ সংগঠনের সাথে শরিফুল ইসলামের কোন সম্পর্ক নেই এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে তার অবস্থান ছিল।
এ বিষয়ে বিবাদী শরিফুল ইসলাম বলেন, ১০-১৫ দিন আগে সবাইকে বলে পুকুরে বিষ প্রয়োগ করি। আমার উপর যে অভিযোগ উঠেছে তা মিথ্যা।
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ট্যুরিজম সেক্টরে দক্ষ জনবল সৃষ্টিতে নতুন নেতৃত্ব: পরিচালক হলেন মহিউদ্দিন খান খোকন

প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা

জিবা আমিন খান: অভিজ্ঞতা, ঐতিহ্য ও ত্যাগের স্বীকৃতি—সংরক্ষিত নারী আসনে নতুন প্রত্যাশা

কসবা উপজেলার জিয়ার বিল খাল খননের কাজ পুরোদমে চলছে

বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হক গ্রেফতার

পলাশবাড়ীতে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবীতে পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত

রূপগঞ্জে এক মাসে ছয় বাড়িতে ডাকাতি, এবার দুর্র্ধষ ডাকাতির শিকার লন্ডন প্রবাসী

নাগরিয়াকান্দি পার্ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, অশ্লীল কর্মকাণ্ডের দায়ে ৫ জনের কারাদণ্ড

সাতক্ষীরায় সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ছোট ভাইয়ের দাফন সম্পন্ন

১০

নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত ২

১১

শিবগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ১০০০ হাঁস নিধন- দিশেহারা খামারিরা

১২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

“জুতা দিয়ে মারার হুমকি—অপমান সইতে না পেরে গলায় দড়ি দিলো প্রেমিক!

১৪

শিবগঞ্জের কিচকে খাল খনন ও মীর শাহে আলম সড়ক উদ্বোধন

১৫

১০ নং হরিশংকরপুরে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পেইন করেছেন ডা: আসমা সুলতানা মুন্নি

১৬

৪২ বছর পর প্রবাস থেকে ফিরে নিজ জমিতেই ‘অবাঞ্ছিত’ রেমিট্যান্স যোদ্ধা বিল্লাল মিয়া

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই, মিথ্যা মামলা ও সাংবাদিক হয়রানির অভিযোগে তীব্র ক্ষোভ পুলিশের সেলটারে ছিনতায় সিন্ডিকেট

১৮

ঈদগাঁও পোকখালী ৩ কিলোমিটার জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

১৯

মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

২০
২৫ এপ্রিল ২০২৬

শিবগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ১০০০ হাঁস নিধন- দিশেহারা খামারিরা

www.amaderbashundhara.com|
Amaderbasundara