নিউজ ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত ২

মো:রোমান ইসলাম নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা মেলাবর ক্যামেরা বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ভুক্তভোগী কনক চন্দ্র শীল নিজ বাড়িতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ পুলিশ এসে কাজ বন্ধ করতে বলে। পরে তারা কাজ বন্ধ করে দোকানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ কার্তিকের দুই ছেলে উজ্জ্বল শীল ও বিপ্লব শীল গাড়িতে করে এসে তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর শুরু করে। কনক চন্দ্র শীল বাধা দিতে গেলে তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এ সময় তার স্ত্রী স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও আঘাত করা হয়, এতে তার মাথা ফেটে যায়।
পরবর্তীতে প্রতিপক্ষের সঙ্গে যোগ দিয়ে প্রতাপ, মিন্টু ও সুশীলসহ আরও কয়েকজন এসে তাদের ওপর পুনরায় হামলা ও মারধর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, ঘটনার খবর পেয়ে তাদের ছেলে বাড়িতে এসে গুরুতর আহত অবস্থায় বাবা-মাকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ট্যুরিজম সেক্টরে দক্ষ জনবল সৃষ্টিতে নতুন নেতৃত্ব: পরিচালক হলেন মহিউদ্দিন খান খোকন

প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা

জিবা আমিন খান: অভিজ্ঞতা, ঐতিহ্য ও ত্যাগের স্বীকৃতি—সংরক্ষিত নারী আসনে নতুন প্রত্যাশা

কসবা উপজেলার জিয়ার বিল খাল খননের কাজ পুরোদমে চলছে

বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হক গ্রেফতার

পলাশবাড়ীতে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবীতে পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত

রূপগঞ্জে এক মাসে ছয় বাড়িতে ডাকাতি, এবার দুর্র্ধষ ডাকাতির শিকার লন্ডন প্রবাসী

নাগরিয়াকান্দি পার্ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, অশ্লীল কর্মকাণ্ডের দায়ে ৫ জনের কারাদণ্ড

সাতক্ষীরায় সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ছোট ভাইয়ের দাফন সম্পন্ন

১০

নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত ২

১১

শিবগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ১০০০ হাঁস নিধন- দিশেহারা খামারিরা

১২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

“জুতা দিয়ে মারার হুমকি—অপমান সইতে না পেরে গলায় দড়ি দিলো প্রেমিক!

১৪

শিবগঞ্জের কিচকে খাল খনন ও মীর শাহে আলম সড়ক উদ্বোধন

১৫

১০ নং হরিশংকরপুরে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পেইন করেছেন ডা: আসমা সুলতানা মুন্নি

১৬

৪২ বছর পর প্রবাস থেকে ফিরে নিজ জমিতেই ‘অবাঞ্ছিত’ রেমিট্যান্স যোদ্ধা বিল্লাল মিয়া

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই, মিথ্যা মামলা ও সাংবাদিক হয়রানির অভিযোগে তীব্র ক্ষোভ পুলিশের সেলটারে ছিনতায় সিন্ডিকেট

১৮

ঈদগাঁও পোকখালী ৩ কিলোমিটার জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

১৯

মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

২০
২৫ এপ্রিল ২০২৬

নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত ২

www.amaderbashundhara.com|
Amaderbasundara