নিউজ ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে এক মাসে ছয় বাড়িতে ডাকাতি, এবার দুর্র্ধষ ডাকাতির শিকার লন্ডন প্রবাসী

মুফতী জাহিদ নুমানী, বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত এক মাসে উপজেলার আলাদা স্থানে ছয়টি ডাকাতির ঘটনা ঘটেছে। সবশেষ শুক্রবার (২৪ এপ্রিল) দিবারাতে রাতে এক লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা লুটে নিয়েছে সশস্ত্র ডাকাত দল। ভুক্তভোগীদের অভিযোগ, বিপদের সময় সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল দিলেও পুলিশের কোনো সাড়া মেলেনি।
শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দরিকান্দি এলাকায় লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরণ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
তিনি জানান, মাত্র এক সপ্তাহ আগে তিনি লন্ডন থেকে দেশে ফিরেছেন। রাত আড়াইটার দিকে আট থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পিস্তল ঠেকিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে আলমারি ভেঙে নগদ ২৭ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও সাড়ে চার হাজার পাউন্ডসহ বিভিন্ন মালামাল লুটে নেয়।
ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার সময় বারবার ৯৯৯-এ কল করলেও পুলিশের কোনো সহায়তা তারা পাননি। পরে থানায় যোগাযোগ করা হলে পুলিশ বিষয়টি পরে দেখবে বলে জানায়। সকালে এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।
এদিকে গত এক মাসে রূপগঞ্জে ছয়টি ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। একের পর এক এমন ঘটনার পরও পুলিশের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। জানমালের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পুরো রূপগঞ্জবাসীর।

 

 

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ট্যুরিজম সেক্টরে দক্ষ জনবল সৃষ্টিতে নতুন নেতৃত্ব: পরিচালক হলেন মহিউদ্দিন খান খোকন

প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা

জিবা আমিন খান: অভিজ্ঞতা, ঐতিহ্য ও ত্যাগের স্বীকৃতি—সংরক্ষিত নারী আসনে নতুন প্রত্যাশা

কসবা উপজেলার জিয়ার বিল খাল খননের কাজ পুরোদমে চলছে

বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হক গ্রেফতার

পলাশবাড়ীতে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবীতে পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত

রূপগঞ্জে এক মাসে ছয় বাড়িতে ডাকাতি, এবার দুর্র্ধষ ডাকাতির শিকার লন্ডন প্রবাসী

নাগরিয়াকান্দি পার্ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, অশ্লীল কর্মকাণ্ডের দায়ে ৫ জনের কারাদণ্ড

সাতক্ষীরায় সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ছোট ভাইয়ের দাফন সম্পন্ন

১০

নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত ২

১১

শিবগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ১০০০ হাঁস নিধন- দিশেহারা খামারিরা

১২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

“জুতা দিয়ে মারার হুমকি—অপমান সইতে না পেরে গলায় দড়ি দিলো প্রেমিক!

১৪

শিবগঞ্জের কিচকে খাল খনন ও মীর শাহে আলম সড়ক উদ্বোধন

১৫

১০ নং হরিশংকরপুরে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পেইন করেছেন ডা: আসমা সুলতানা মুন্নি

১৬

৪২ বছর পর প্রবাস থেকে ফিরে নিজ জমিতেই ‘অবাঞ্ছিত’ রেমিট্যান্স যোদ্ধা বিল্লাল মিয়া

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই, মিথ্যা মামলা ও সাংবাদিক হয়রানির অভিযোগে তীব্র ক্ষোভ পুলিশের সেলটারে ছিনতায় সিন্ডিকেট

১৮

ঈদগাঁও পোকখালী ৩ কিলোমিটার জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

১৯

মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

২০
২৫ এপ্রিল ২০২৬

রূপগঞ্জে এক মাসে ছয় বাড়িতে ডাকাতি, এবার দুর্র্ধষ ডাকাতির শিকার লন্ডন প্রবাসী

www.amaderbashundhara.com|
Amaderbasundara