নিউজ ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কসবা উপজেলার জিয়ার বিল খাল খননের কাজ পুরোদমে চলছে

মোহাম্মদ মোস্তফা ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বাদৈড় ইউনিয়ন রাইতলা ভাংতি থেকে মান্দারপুর হয়ে দেলি পর্যন্ত তিন দশমিক পাঁচ কিলোমিটার খাল খননের কাজ পুরোদমে চলছে। বর্তমান সরকারের অগ্রধিকার ভিত্তিতে কসবা উপজেলার বিভিন্ন জায়গায় খাল খননের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। সরে জমিনে গেলে দেখা যায় এই কাজটি দীর্ঘদিন যাবত খননের অভাবে প্রায় বিলীন হতে বসেছিল। স্থানীয়রা বলছেন এই খালটি খনন করার অভাবে এতদিন আমাদের অনেক ফসলে জমি অনআবাদি ছিল কিন্তু স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশে উপজেলা প্রশাসনের খাল খননের কাজ আরম্ভ করায় আমরা উপজেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞ। পানির অভাবে আমাদেরও অনেক ফসলী জমি আবাদ করা যায়নি কিন্তু এই খাল খননের ফলে খালের সব সময় পানি থাকবে এবং আমরা আমাদের ফসলাদি ফলাতে পারবো এতে করে আমরা এলাকাবাসী এবং সাধারণ কৃষকগণ উপকৃত হব। এই খাল খননের মধ্য দিয়ে জীববৈচিত্র্য ও পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পাবে। আমরা আশা করছি কসবা উপজেলা প্রশাসন আরো যেই অন্যান্য জায়গায় খাল খননের অভাবে যে সমস্ত খাল বিলীন হতে বসেছে এবং বেদখল হয়ে যাচ্ছে ভূমিদস্যদের দখলের কারণে সকল খাল গুলি উদ্ধার করে খননের কাজ অব্যাহত রাখবেন এটি আমরা উপজেলা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রান্তিক কৃষক গন আরো জানান এই কসবা উপজেলার অনেক খাল ভরাট হওয়ার কারণে ভূমিদস্যরা দখল করে নিয়েছে। যেই সব খাল গুলি দখল করার কারণে এলাকায় জলবদ্ধতা পানি শূন্যতা ও বর্ষা মৌসুমের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এইসব খালগুলির চিহ্নিত করে ভূমিষ্ঠদের কবল থেকে উদ্ধার করে সকল খাল খননের বিনীতভাবে আমরা অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে কথা হয় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলামের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন আপনারা জানেন মাননীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান স্যারের নির্দেশে আমরা তড়িৎ গতিতে এসব খাল খননের প্রস্তুতি গ্রহণ করি। গত ৯ই এপ্রিল জিয়ার বিল খাল ইপিপির মাধ্যমে খননের কাজ বাদৈর ইউনিয়ন চেয়ারম্যান শিপন আহমেদ ভূঁইয়া উপজেলা নেতৃবৃন্দ সহ আমি এ খাল খননের কাজটি উদ্বোধন করি। এবং সার্বক্ষণিক ভাবে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে এই খাল খনন কাজ তদারকি করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে আরো প্রশ্ন ছিল কসবা উপজেলায় এই ধরনের আরো অনেক খাল রয়েছে খননের অভাবে বর্ষা মৌসুমে সাধারণ পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং অনেক খাল খননের অভাবে ভূমিদস্যুরা দখল করে রেখেছেন এইসব খাল উদ্ধারে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করবেন। উত্তরে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন জনস্বার্থে কৃষকের স্বার্থে ফসলি জমি রক্ষায় এবং আবাদী জমি চাষাবাদের স্বার্থে কসবা উপজেলার যে কোন জায়গায় খাল খননের জন্য আমাদের কাছে তথ্য আসলে এবং বেদখল হয়ে আছে এরকম তথ্য আমরা পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনভাবেই খাল দখল করা বরদাস করা হবে না আমি পরিষ্কার বলে দিতে চাই যারা কৃষকের স্বার্থ বিনষ্ট করে জলাশয় খাল দখল করে রেখেছেন তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এই খাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ট্যুরিজম সেক্টরে দক্ষ জনবল সৃষ্টিতে নতুন নেতৃত্ব: পরিচালক হলেন মহিউদ্দিন খান খোকন

প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা

জিবা আমিন খান: অভিজ্ঞতা, ঐতিহ্য ও ত্যাগের স্বীকৃতি—সংরক্ষিত নারী আসনে নতুন প্রত্যাশা

কসবা উপজেলার জিয়ার বিল খাল খননের কাজ পুরোদমে চলছে

বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হক গ্রেফতার

পলাশবাড়ীতে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবীতে পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত

রূপগঞ্জে এক মাসে ছয় বাড়িতে ডাকাতি, এবার দুর্র্ধষ ডাকাতির শিকার লন্ডন প্রবাসী

নাগরিয়াকান্দি পার্ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, অশ্লীল কর্মকাণ্ডের দায়ে ৫ জনের কারাদণ্ড

সাতক্ষীরায় সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ছোট ভাইয়ের দাফন সম্পন্ন

১০

নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত ২

১১

শিবগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ১০০০ হাঁস নিধন- দিশেহারা খামারিরা

১২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

“জুতা দিয়ে মারার হুমকি—অপমান সইতে না পেরে গলায় দড়ি দিলো প্রেমিক!

১৪

শিবগঞ্জের কিচকে খাল খনন ও মীর শাহে আলম সড়ক উদ্বোধন

১৫

১০ নং হরিশংকরপুরে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পেইন করেছেন ডা: আসমা সুলতানা মুন্নি

১৬

৪২ বছর পর প্রবাস থেকে ফিরে নিজ জমিতেই ‘অবাঞ্ছিত’ রেমিট্যান্স যোদ্ধা বিল্লাল মিয়া

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই, মিথ্যা মামলা ও সাংবাদিক হয়রানির অভিযোগে তীব্র ক্ষোভ পুলিশের সেলটারে ছিনতায় সিন্ডিকেট

১৮

ঈদগাঁও পোকখালী ৩ কিলোমিটার জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

১৯

মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

২০
২৫ এপ্রিল ২০২৬

কসবা উপজেলার জিয়ার বিল খাল খননের কাজ পুরোদমে চলছে

www.amaderbashundhara.com|
Amaderbasundara