কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
২৬ এপ্রিল ২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা

পিরোজপুরের নেছারাবাদে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী এক নবজাতককে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন তার পিতা। তবে স্বামীর এমন নিষ্ঠুর সিদ্ধান্ত উপেক্ষা করে সন্তানকে বুকে নিয়েই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মা লিজা আক্তার।
গত ২২ এপ্রিল রাত আটটার দিকে উপজেলার মিয়ারহাট বন্দরের নিউ সততা প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। জন্ম নেওয়া শিশুটি দুই পা ও এক হাত ছাড়াই পৃথিবীর আলো দেখে।
সন্তান জন্মের খবর পাওয়ার পর নবজাতকের পিতা দিনমজুর আলআমীন শিশুটিকে নিতে অস্বীকৃতি জানান এবং স্ত্রীকে সন্তানটি অন্যত্র দিয়ে দিতে বা ফেলে আসতে বলেন। কিন্তু মা লিজা আক্তার তার সন্তানের প্রতি মমতা ও ভালোবাসা থেকে সেই সিদ্ধান্ত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।
লিজা আক্তারের বাড়ি পাশ্ববর্তী নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে। বাবার নিষ্ঠুর আচরণের বিপরীতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে হাসপাতাল কর্তৃপক্ষ সিজারিয়ান অপারেশনসহ সব চিকিৎসা ব্যয় মওকুফ করেছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মোস্তফা এ উদ্যোগ নেন। পাশাপাশি অপারেশন পরিচালনাকারী চিকিৎসক ডা. প্রীতিষ বিশ্বাসও তার সার্জন ফি মওকুফ করেছেন। এ ঘটনায় একদিকে যেমন পিতার নির্মমতা সামনে এসেছে, অন্যদিকে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতা সকলের কাছে প্রশংসিত হয়েছে।
নবজাতকের মা লিজা আক্তার হাসপাতালের বেডে বসে কান্নাজড়িত কণ্ঠে জানান, তার আগে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। এটি তার তৃতীয় সন্তান। জীবিকার তাগিদে তিনি ঢাকায় দিনমজুরের কাজ করেন। সন্তান গর্ভে থাকা অবস্থায় কয়েকদিন আগে বাড়িতে আসেন এবং ২২ এপ্রিল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই সন্তানের জন্ম দেন।
তিনি বলেন, আমার সন্তান অন্য শিশুদের মতো স্বাভাবিক অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে জন্মায়নি। তার দুই পা ও একটি হাত নেই। এ কারণে আমার স্বামী তাকে ফেলে আসতে বলেছে। কিন্তু আমি আমার সন্তানকে কখনো ফেলে দিতে পারব না। স্বামী আমাকে না রাখলেও আমি আমার সন্তানকে ছাড়ব না। আমি তাকে মানুষ করে তুলব।
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমি যতদিন বেঁচে আছি, কাজ করে সন্তানকে খাওয়াতে পারব। কিন্তু আমি মারা গেলে আমার সন্তানকে কে দেখবে—এই চিন্তাই আমাকে কষ্ট দিচ্ছে। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি সাহায্যের হাত বাড়ান, তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ কিছুটা হলেও নিশ্চিত করতে পারব।
নিউ সততা প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা বলেন, দিনমজুর এই নারী ও নবজাতকের অবস্থা বিবেচনা করে আমরা হাসপাতালের সব খরচ মওকুফ করেছি। অপারেশনের চিকিৎসকও কোনো ফি নেননি।
অপারেশন পরিচালনাকারী চিকিৎসক ডা. প্রীতিষ বিশ্বাস বলেন, জিনগত কারণ বা গর্ভকালীন যথাযথ চিকিৎসার অভাবে অনেক সময় এ ধরনের শিশু জন্ম নিতে পারে। অপারেশনটি ঝুঁকিপূর্ণ ছিল, তবে সফলভাবে সম্পন্ন হয়েছে। শিশুটির শারীরিক ত্রুটি থাকায় আমরা মর্মাহত। মানবিক দিক বিবেচনায় আমি আমার সার্জন ফিও মওকুফ করেছি।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ট্যুরিজম সেক্টরে দক্ষ জনবল সৃষ্টিতে নতুন নেতৃত্ব: পরিচালক হলেন মহিউদ্দিন খান খোকন

প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা

জিবা আমিন খান: অভিজ্ঞতা, ঐতিহ্য ও ত্যাগের স্বীকৃতি—সংরক্ষিত নারী আসনে নতুন প্রত্যাশা

কসবা উপজেলার জিয়ার বিল খাল খননের কাজ পুরোদমে চলছে

বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হক গ্রেফতার

পলাশবাড়ীতে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবীতে পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত

রূপগঞ্জে এক মাসে ছয় বাড়িতে ডাকাতি, এবার দুর্র্ধষ ডাকাতির শিকার লন্ডন প্রবাসী

নাগরিয়াকান্দি পার্ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, অশ্লীল কর্মকাণ্ডের দায়ে ৫ জনের কারাদণ্ড

সাতক্ষীরায় সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ছোট ভাইয়ের দাফন সম্পন্ন

১০

নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত ২

১১

শিবগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ১০০০ হাঁস নিধন- দিশেহারা খামারিরা

১২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

“জুতা দিয়ে মারার হুমকি—অপমান সইতে না পেরে গলায় দড়ি দিলো প্রেমিক!

১৪

শিবগঞ্জের কিচকে খাল খনন ও মীর শাহে আলম সড়ক উদ্বোধন

১৫

১০ নং হরিশংকরপুরে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পেইন করেছেন ডা: আসমা সুলতানা মুন্নি

১৬

৪২ বছর পর প্রবাস থেকে ফিরে নিজ জমিতেই ‘অবাঞ্ছিত’ রেমিট্যান্স যোদ্ধা বিল্লাল মিয়া

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই, মিথ্যা মামলা ও সাংবাদিক হয়রানির অভিযোগে তীব্র ক্ষোভ পুলিশের সেলটারে ছিনতায় সিন্ডিকেট

১৮

ঈদগাঁও পোকখালী ৩ কিলোমিটার জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

১৯

মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

২০
২৬ এপ্রিল ২০২৬

প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা

www.amaderbashundhara.com|
Amaderbasundara