আরিফুল ইসলাম সুমন, সিরাজগঞ্জ
৪ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্নীতির মামলায় পিআইও কর্মকর্তা আবুল কালাম গ্রেফতার

দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর এ তথ্য নিশ্চিত করেন।
রোববার (৩ মে) দিবাগত রাতে পাবনা সদর উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে দুদক টিম তাকে গ্রেফতার করে। এরপর রাতেই পাবনা সদর থানায় তাকে হস্তান্তর করে দুদক।
দুদক সূত্র জানায়, ২০২৩ সালে আবুল কালাম আজাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। পরবর্তী ২০২৪ সালের ৮ মে আবুল কালাম আজাদ, তার স্ত্রী মর্জিনা খাতুন ও ছেলে
ফজলে রাব্বি রিয়নের বিরুদ্ধে সম্পদবিবরণী জারির আদেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আবুল কালাম আজাদ ও তার পরিবারের সদস্যরা ৩ জুলাই সম্পদ বিবরণী দুদকে দাখিল করেন। পরবর্তী ২০২৫ সালের ১১ মার্চ দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদি হয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করেন।
ওই মামলায় পিআইও আবুল কালাম আজাদ ১ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। আর স্ত্রী মর্জিনা খাতুন স্বামীর অবৈধ আয় দ্বারা ১ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৪৮৩ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন। যা জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনে প্রত্যক্ষভাবে সহায়তা করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। অন্যদিকে ছেলে ফজলে রাব্বি রিয়নের বিরুদ্ধে বাবার অবৈধ ১ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯৪১ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ভোগ দখলের অভিযোগ আনা হয়।
এছাড়া পিআইও আবুল কালাম আজাদের শ্যালক জামাল উদ্দিন ফকিরের নামে অস্বাভাবিক সম্পদের তথ্য পান দুদক কর্মকর্তারা। পরে ২০২৪ সালের ৭ অক্টোবর তার নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করে সংস্থাটি। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৮ ডিসেম্বর ৩২ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের স্থাবর ও এক কোটি ৩৩ লাখ ১১ হাজার ১৮২ টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য দেন। এ সম্পদ বিবরণী অনুসন্ধানকালে জামাল উদ্দিন ফকিরের নামে ৩২ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের স্থাবর ও এক কোটি ৫৯ লাখ ৪০ হাজার ১৮২ টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। পরে ২০২৫ সালের ২৩ অক্টোবর দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদি হয়ে আরও একটি মামলা করেন। এতে শ্যালক জামাল উদ্দিন ফকিরকে প্রধান ও আবুল কালাম আজাদকে দ্বিতীয় আসামি করা হয়।
অভিযুক্ত পিআইও আবুল কালাম আজাদ পাবনা জেলার সুজানগর থানার হাসামপুর গ্রামের শমসের আলী মিয়ার ছেলে ও শ্যালক জামাল উদ্দিন ফকির একই উপজেলার হাকিমপুর নতুনপাড়া গ্রামের আফতাব উদ্দিন ফকিরের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, দুদক একটি বিশেষ অভিযান চালিয়ে রাতে ওই পিআইওকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। সোমবার দুপুরে তারা তাকে আদালতে পাঠানো হবে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরের কুড়িঘরে বাবুল মিয়ার ওপর হামলার অভিযোগ, এলাকায় ক্ষোভ ও নিন্দা।

প্রভাবশালী ঠিকাদারের দাপটে জয়ন্তীপুর ব্রীজে অনিয়মের অভিযোগ, নীরব প্রশাসন!

তরুণদের হাতে মাদক নয়, খেলাধুলার সরঞ্জাম তুলে দিতে হবে – ড. জিয়াউদ্দিন হায়দার

মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার

পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ ট্রাফিক পুলিশের সদস্যরা দীর্ঘদিন ঝুলে আছে

মামিগিলি দ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মালদ্বীভে বাংলাদেশ হাইকমিশনারের মতবিনিময় সভা

ঝালকাঠিতে চা দোকানিকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত

গাজীপুরে ৫ খুনের ঘটনায় লাশের ওপর ‘রহস্যময়’ অভিযোগপত্র-নতুন মোড়

১০

রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসির বসবাস, বিদেশি মেহমানদের আবাসন সংকটে জনমনে ক্ষোভ

১১

সেরা কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মাননা পেলেন ঝিনাইদহের ছেলে জুয়েল রানা

১২

সরকার মিডিয়ার হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব নিলেন তরুণ নির্মাতা ইয়াসির আরাফাত

১৩

পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

১৪

নড়াইলে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় : দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক নবজাগরণের স্বপ্ন

১৫

ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থী হচ্ছেন নীলা ইসরাফিল

১৬

বিএনপির অঙ্গসংগঠনগুলোতে শিগগিরই আসছে নতুন নেতৃত্ব আলোচনায় একাধিক তরুন নেতা

১৭

৫ মে শাপলা চত্বর: অমীমাংসিত রহস্য, বিতর্ক ও বিচারহীনতার এক দশক

১৮

বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করার দাবিতে রংপুর ডিসি অফিসে মানববন্ধন

১৯

লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইলে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা নেপথ্যে অধ্যক্ষ রেজাউল 

২০
০৪ মে ২০২৬

দুর্নীতির মামলায় পিআইও কর্মকর্তা আবুল কালাম গ্রেফতার

www.amaderbashundhara.com|
Amaderbasundara