ঝালকাঠি প্রতিনিধি
১২ মে ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে” — ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

“পরিসংখ্যান বলছে দেশের প্রায় ৯ থেকে ১২ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার সঙ্গে জীবনযাপন করছেন। তাদের সমাজের বোঝা হিসেবে নয়, দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।” মঙ্গলবার (১২ মে) সকাল ৯টায় ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
তিনি বলেন, একটি সভ্য ও মানবিক রাষ্ট্র কখনো প্রতিবন্ধী মানুষদের পিছিয়ে রাখে না। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে। তাদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ড. জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, ঝালকাঠির এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি অসংখ্য শিশুর সম্ভাবনা বিকাশের একটি নিরাপদ প্ল্যাটফর্ম। প্রতিবন্ধী শিশুদের অবহেলা নয়, ভালোবাসা ও বিশেষ যত্ন প্রয়োজন। সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
তিনি বলেন, সরকার প্রতিবন্ধী মানুষের কল্যাণে বিভিন্ন ভাতা, শিক্ষা সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম চালু রেখেছে।
এসময় তিনি ব্যক্তিগতভাবে বিদ্যালয়ের বিশেষ শিক্ষার্থীদের জন্য এক লাখ টাকা উপহার দেওয়ার ঘোষণা দেন।
জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আককাস সিকদার, ম্যানেজিং কমিটির সদস্য অ্যাড. রেজাউল হক আজিম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. লুৎফুন্নেচ্ছা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/1290" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি রেজাল্ট ২০২৬: ২৯ অক্টোবর থেকে বদলে ৩১ অক্টোবর ফল প্রকাশ

১

টোকিওতে তারেক–তাকাইচি আলোচনা: জাপানি পুঁজিকে ঢাকায় আসার আমন্ত্রণ

২

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

৩

মাদক মামলার আসামি, কে এই রবিউল ইসলাম ওরফে মিঠু মুন্সি?

৪

নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে ফেনী সদর যুবদলের নিজাম পাটোয়ারী ও শাহাদাতকে অব্যাহতি

৫

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচি

৬

অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

৭

এসএসপি নেতা আবদুল মান্নানের বোনজামাই মোছুদের রহমানের ইন্তেকাল, সভাপতি-সম্পাদকের শোক

৮

ডিবি পুলিশের অভিযান : লৌহজংয়ে মালিরঅংক থেকে হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

৯

৪২৩ জনের কারাগারে ২১৬৪ বন্দী ধারণক্ষমতার পাঁচ গুণ, কারাগারে চরম চাপ

১০

একদিকে রাড্ডা অন্যদিকে সমবায় সমিতি মাঝখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন থমথমে অবস্থা মিরপুরে বিএনপির রাজনীতি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেন নীরব দায়ভার কার?

১১

ওসি জাহাঙ্গীর আলমের বিদায়ে শাহআলী এলাকাবাসীর উদ্বেগ: নেপথ্যে কি চাঁদাবাজ ও মাদকচক্রের ষড়যন্ত্র!

১২

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

১৩

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

১৪

কেউ বলে মামলাবাজ কেউ বলে প্রতারক কে এই মিরপুরের হান্নান?

১৫

ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ

১৬

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

১৭

​১ গানে ১৬৩ মিলিয়নের অধিক ভিউয়ের মাইলফলক: উদযাপিত হলো শিশুশিল্পী সুরাইয়া আক্তার সাইফার ‘গোল্ডেন প্লে বাটন সেলিব্রেশন’

১৮

হেফাজতে নারী ব্যবসায়ীকে মারধর, উঠেছে নানা প্রশ্ন

১৯

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম 

২০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে” — ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

12 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com