​আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) থেকে
১৬ মে ২০২৬, ৫:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে মধ্যরাতে ঘর ছেড়েছিলেন কবির হোসেন, সকালে মিলল গাছের ডালে ঝুলন্ত মরদেহ

‎‎‎রাত ১২টা পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। পরিবারের সবার সঙ্গে রাতের খাবার শেষ করে ঘুমাতেও গিয়েছিলেন গাজীপুরের শ্রীপুরের টেংরা গ্রামের কবির হোসেন (৬০)। কিন্তু মধ্যরাতের কোনো এক প্রহরে সবার অলক্ষ্যে ঘর ছাড়েন তিনি। স্বজনরা রাতভর খোঁজাখুঁজি করেও যখন তাঁর হদিস পাচ্ছিলেন না, ঠিক তখনই সকালের আলো ফোটার পর জানা গেল এক নির্মম বাস্তবতার কথা। বাড়ির পাশের আকাশমনি বাগানে তখন ঝুলছিল কবির হোসেনের নিথর দেহ।
‎‎​শনিবার (১৬ মে) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেংরা গ্রামের চুক্কা বাড়ি এলাকা থেকে তাঁর এই ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শ্রীপুর মডেল থানা পুলিশ। নিহত কবির হোসেন ওই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। এলাকায় তিনি অত্যন্ত সহজ-সরল ও নির্বিবাদী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
‎​‎​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কবির হোসেন বেশ কিছুদিন ধরে তীব্র মানসিক বিপর্যস্ততা ও বিষণ্ণতায় ভুগছিলেন। স্বাভাবিক আচরণও করছিলেন না ঠিকমতো। ঘটনার রাতে নিখোঁজ হওয়ার পর শনিবার ভোরে এলাকাবাসী মাঠে কাজ করতে যাওয়ার সময় আকাশমনি বাগানের একটি গাছের ডালে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান।‎
‎​বিলাপ করতে করতে নিহতের মেয়ে রেখা বলেন,
‎”বাবা কয়েকদিন ধইরাই খুব চুপচাপ হইয়া গেছিল। কারও লগে তেমন কথা বলত না। রাতে ঘুমানোর পর কখন যে ঘর থেইকা বাইর হইয়া গেছে, আমরা কেউ টের পাই নাই। সকালে বাড়ির পাশে বাবার লাশ পাইলাম। আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নাই।”
‎‎​স্থানীয় বাসিন্দা আমির হোসেন ও গ্রাম পুলিশ সদস্য শরীফ মিয়া জানান, কবির হোসেনের সঙ্গে এলাকায় কারও কোনো শত্রুতা বা বিরোধ ছিল না। তবে তাঁর সাম্প্রতিক অস্বাভাবিক ও চুপচাপ আচরণই সবাইকে ভাবিয়ে তুলছিল।
‎​‎​খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ জানায়, আপাতদৃষ্টিতে এটি আত্মহত্যা মনে হলেও এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
‎‎​শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আলম রশিদ বলেন, ‎​”খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
‎‎​একটি সাধারণ মৃত্যুর আড়ালের এই মানসিক বিষণ্ণতার ট্র্যাজেডি এখন পুরো টেংরা গ্রাম জুড়ে শোকের ছায়া নামিয়ে এনেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/1318" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি রেজাল্ট ২০২৬: ২৯ অক্টোবর থেকে বদলে ৩১ অক্টোবর ফল প্রকাশ

১

টোকিওতে তারেক–তাকাইচি আলোচনা: জাপানি পুঁজিকে ঢাকায় আসার আমন্ত্রণ

২

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

৩

মাদক মামলার আসামি, কে এই রবিউল ইসলাম ওরফে মিঠু মুন্সি?

৪

নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে ফেনী সদর যুবদলের নিজাম পাটোয়ারী ও শাহাদাতকে অব্যাহতি

৫

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচি

৬

অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

৭

এসএসপি নেতা আবদুল মান্নানের বোনজামাই মোছুদের রহমানের ইন্তেকাল, সভাপতি-সম্পাদকের শোক

৮

ডিবি পুলিশের অভিযান : লৌহজংয়ে মালিরঅংক থেকে হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

৯

৪২৩ জনের কারাগারে ২১৬৪ বন্দী ধারণক্ষমতার পাঁচ গুণ, কারাগারে চরম চাপ

১০

একদিকে রাড্ডা অন্যদিকে সমবায় সমিতি মাঝখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন থমথমে অবস্থা মিরপুরে বিএনপির রাজনীতি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেন নীরব দায়ভার কার?

১১

ওসি জাহাঙ্গীর আলমের বিদায়ে শাহআলী এলাকাবাসীর উদ্বেগ: নেপথ্যে কি চাঁদাবাজ ও মাদকচক্রের ষড়যন্ত্র!

১২

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

১৩

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

১৪

কেউ বলে মামলাবাজ কেউ বলে প্রতারক কে এই মিরপুরের হান্নান?

১৫

ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ

১৬

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

১৭

​১ গানে ১৬৩ মিলিয়নের অধিক ভিউয়ের মাইলফলক: উদযাপিত হলো শিশুশিল্পী সুরাইয়া আক্তার সাইফার ‘গোল্ডেন প্লে বাটন সেলিব্রেশন’

১৮

হেফাজতে নারী ব্যবসায়ীকে মারধর, উঠেছে নানা প্রশ্ন

১৯

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম 

২০

শ্রীপুরে মধ্যরাতে ঘর ছেড়েছিলেন কবির হোসেন, সকালে মিলল গাছের ডালে ঝুলন্ত মরদেহ

16 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com