নড়াইল প্রতিনিধি
৩ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে ১৩টি প্রদর্শনী পুকুর ও ৫টি বিল নার্সারির উপকরণ বিতরণ

নড়াইল সদর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তরের অংশ) এর আওতায় ১৩টি প্রদর্শনী পুকুর ও ৫টি বিল নার্সারির সুবিধাভোগী মৎস্যচাষিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবির।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আধুনিক ও টেকসই মৎস্যচাষ সম্প্রসারণে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রদর্শনী পুকুর ও বিল নার্সারির মাধ্যমে নতুন প্রযুক্তি এবং উন্নত ব্যবস্থাপনা পদ্ধতি স্থানীয় মৎস্যচাষিদের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে, যা মাছের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আয় বাড়াতে সহায়ক হবে।
পরে ১৩টি প্রদর্শনী পুকুর ও ৫টি বিল নার্সারির সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যচাষি এবং মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ১৩টি প্রদর্শনী পুকুর ও ৫টি বিল নার্সারির উপকরণ বিতরণ

ঝালকাঠিতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক ইয়াবা উদ্ধার 

রাজাপুর ইউএনও সাথে সৌজন্যে সাক্ষাৎ ডাকবাংলো পরিদর্শন ও রাজাপুর প্রেসক্লাবের সাংবাদিক সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন জেলা পরিষদ প্রশাসক 

৫৩৬ জন প্রশিক্ষিত নার্সিং শিক্ষক গড়ে তুলেছে জাইকা’র সিবিএনএস-২ প্রকল্প

ড. জিয়াউদ্দিন হায়দারের দূরদর্শী নেতৃত্বে বদলে যাচ্ছে ঝালকাঠি ও বরিশাল

সাবেক মন্ত্রীর এপিএস হিল্টন চক্রের নিয়ন্ত্রণে চলছে টেন্ডার বাণিজ্য, অভিযোগ ঠিকাদারদের

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

ফুলের শুভেচ্ছায় সিক্ত এসএসপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এর নতুন পরিচালনা কমিটি অনুমোদন

দেশে ফিরছেন জাতীয় দৈনিক আমাদের বসুন্ধরা’র মালদ্বীপ প্রতিনিধি মো. আবু জাহের

১০

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে শ্রীপুরে বিএনপির নেতাকর্মীদের ঢল

১১

আবাসন খাতের সংকটে নতুন আশার আলো ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট

১২

মালদ্বীপ মালেতে এক অভিজাত খাবার হোটেল বিরানি মহলের যাত্রা শুরু আজ থেকে

১৩

সৌর বিদ্যুতে বদলে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ

১৪

ঝালকাঠি পৌর এলাকার ৯ টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন করা হবে -বললেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন

১৫

বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যকর বার্ধক্য নিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরলেন ড. জিয়াউদ্দিন হায়দার

১৬

দিনাজপুরে চক্ষু হাসপাতালে দালালদের খপ্পরে দিশেহারা রুগি

১৭

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক র‌্যালী

১৮

নড়াইলে জামিনে মুক্ত হয়েই ভুক্তভোগী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

১৯

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২০
০৩ জুন ২০২৬

নড়াইলে ১৩টি প্রদর্শনী পুকুর ও ৫টি বিল নার্সারির উপকরণ বিতরণ

www.amaderbashundhara.com|
Amaderbasundara